October 29, 2026, 7:55 am
শিরোনাম :
অপরাধ ঢাকতে সাংবাদিকদের ওপর চাপ সৃষ্টি: ফেসবুকে জেসিকার ‘আত্মহত্যার হুমকি’ রেজিস্টারে মিলছে না হিসাব, তাহলে কৃষকের সার যাচ্ছে কোথায়? ঠাকুরগাঁও-১ আসনে কাল ভোট, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে নির্বাচনি সরঞ্জাম ‎ঢাকা-সিলেট মহাসড়কের অংশে ডেমরা সেতু সংস্কার কাজের জন্য   ৩ কিলোমিটার জুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা রূপগঞ্জে লক্ষীপূজায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে হাজী মাসুমের শুভেচ্ছা বিনিময় পটুয়াখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সারারাত ধরে পরিষ্কার হলো পরিষ্কার হলো ঢাকা- সিলেট মহাসড়ক কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধারসহ -২ ডাকাত গ্রেফতার চৌদ্দগ্রামে আ’লীগের তান্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল পায়রা নদীতে যৌথ অভিযানে সাড়ে ৭ লাখ টাকার জাল জব্দ

অবৈধ ভাবে পেট্রোল মজুত করায় ৫০ হাজার জরিমানা  

সিহাব আলম সম্রাট, রাজশাহী 

অবৈধ ভাবে পেট্রোল মজুত করায় ৫০ হাজার জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা প্রসাশন 

দেশে যখন জ্বালানী তেলের সংকট চলছে সেই সুযোগ কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার লোভে পেট্রোল মজুত করে সরকার নির্ধারিত দামের চেয়ে অধিক দামে বিক্রয় করছিলো এমন খবর পাওয়া মাত্রই পুঠিয়া উপজেলা প্রসাশন তৎক্ষণাৎ ব্যবস্থা নেন।

আজ ২০শে ফেব্রুয়ারী শুক্রবার পুঠিয়া উপজেলার মোল্লাপাড়া বাজারে “অবৈধভাবে পেট্রোল মজুত ও বেশি দামে পেট্রোল বিক্রয় করা হচ্ছে” এ অভিযোগের প্রেক্ষিতে

পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় সততা ট্রেডার্স নামক একটি প্রতিষ্টানে প্রায় ২৫০০+ লিটারের অধিক পেট্রোল মজুত অবস্থায় পাওয়া যায় এবং উক্ত প্রতিষ্টান অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি করছে মর্মে প্রমাণিত হয়।

মজুত পেট্রোল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নির্ধারিত দামে ত্রেতাদের নিকট তাৎক্ষণিক বিক্রয় করা হয় এবং অভিযুক্ত প্রতিষ্টানকে ৫০,০০০ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস বলেন,”অবৈধ মজুতকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে”।



ফেসবুকে আমরা