October 29, 2026, 7:07 am
শিরোনাম :
অপরাধ ঢাকতে সাংবাদিকদের ওপর চাপ সৃষ্টি: ফেসবুকে জেসিকার ‘আত্মহত্যার হুমকি’ রেজিস্টারে মিলছে না হিসাব, তাহলে কৃষকের সার যাচ্ছে কোথায়? ঠাকুরগাঁও-১ আসনে কাল ভোট, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে নির্বাচনি সরঞ্জাম ‎ঢাকা-সিলেট মহাসড়কের অংশে ডেমরা সেতু সংস্কার কাজের জন্য   ৩ কিলোমিটার জুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা রূপগঞ্জে লক্ষীপূজায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে হাজী মাসুমের শুভেচ্ছা বিনিময় পটুয়াখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সারারাত ধরে পরিষ্কার হলো পরিষ্কার হলো ঢাকা- সিলেট মহাসড়ক কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধারসহ -২ ডাকাত গ্রেফতার চৌদ্দগ্রামে আ’লীগের তান্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল পায়রা নদীতে যৌথ অভিযানে সাড়ে ৭ লাখ টাকার জাল জব্দ

ঈদযাত্রা নিরাপদ রাখতে পুলিশ বদ্ধপরিকর: পটুয়াখালীতে ডিআইজি মোস্তাফিজুর রহমান

অপূর্ব সরকার,পটুয়াখালী প্রতিনিধিঃ

ঈদুল ফিতর উপলক্ষে পটুয়াখালী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আকস্মিক সফরে আসেন পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান।

বুধবার (১৮ মার্চ) বিকাল সাড়ে ৩টার দিকে পটুয়াখালী বাস টার্মিনালে সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিংয়ে ডিআইজি মোস্তাফিজুর রহমান জানান, ঈদকে কেন্দ্র করে বরিশাল রেঞ্জ ও পটুয়াখালী জেলা পুলিশ নিজস্ব কর্মপরিকল্পনা ও অপারেশন প্ল্যান গ্রহণ করেছে। যাত্রীদের নির্বিঘ্ন ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে মহাসড়ক, বাসস্ট্যান্ড ও লঞ্চঘাটে বাড়ানো হচ্ছে নজরদারি।

এর মূল লক্ষ্য হচ্ছে মহাসড়ক, বাসস্ট্যান্ড ও লঞ্চঘাটে যেকোনো ধরনের চাঁদাবাজি প্রতিরোধ করা। একই সঙ্গে চুরি, ডাকাতি, পকেটমারি, ছিনতাই, ‘মলম পার্টি’ সহ ‘অজ্ঞান পার্টি’র মতো অপরাধ দমনে বিশেষ ব্যবস্থা নেওয়া।

তিনি আরও বলেন, “জনসাধারণ যেনো নিরাপদে ও নির্বিঘ্নে ঈদযাত্রা করতে পারে, সেটাই আমাদের প্রধান অগ্রাধিকার। এজন্য মাঠপর্যায়ে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে।”

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ আবু ইউসুফ (বিপিএম-সেবা), অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল, পটুয়াখালী প্রেস ক্লাবের সভাপতি মোঃ জাকির হোসেন এবং জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার ইমাম হোসেন নাসির। এছাড়াও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, পরিবহন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



ফেসবুকে আমরা