May 30, 2026, 3:47 pm
শিরোনাম :
চৌদ্দগ্রামে বিশেষ অভিযানে গাজা সহ, নুরুল আমিন মজুমদার ১ গ্রেফতার। ত্রিমাত্রিক সক্ষমতায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী, ৪৪১ নবীন নাবিকের বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত চৌদ্দগ্রামে পিকআপভর্তি ভারতীয় শাড়িও মাদকসহ আটক ৪ চৌদ্দগ্রামে গৃহবধূ ধর্ষণের অভিযোগ করায়, উল্টো হুমকি ছাত্রলীগ নেতা আরিফের এসবিএসসিবি‘র এএমডি আবদুল কাইয়ুম চৌধুরীকে চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি’র শুভেচ্ছা বছরের মধ্যে ঢাকাকে বাসযোগ্য নগরীতে রূপান্তরের প্রত্যয়: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পুঠিয়ার ঝলমলিয়া পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায় রোধে অভিযান চৌদ্দগ্রাম দর্শন মামলার আসামি ছাত্রলীগ নেতা আরিফ মাদক নিয়ে গ্রেফতার। ঈদুল আজহায় বঙ্গ-তে আসছে অরিজিনাল ওয়েব ফিল্ম ‘তাজমহল’ আনসার বাহিনী প্রযুক্তি ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখছে

ঈদুল আজহায় বঙ্গ-তে আসছে অরিজিনাল ওয়েব ফিল্ম ‘তাজমহল’

রিয়াজউদ্দিন আহমেদ

আসন্ন ঈদুল আজহার বিশেষ আকর্ষণ হিসেবে ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’ (Bongo)-তে মুক্তি পেতে যাচ্ছে নতুন অরিজিনাল ওয়েব ফিল্ম ‘তাজমহল’। সীমান্তের দুই প্রান্তের দুটি হৃদয়ের আবেগঘন এক প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে এই ফিল্মটি। আর এই বিশেষ গল্পের হাত ধরেই প্রথমবার পর্দায় জুটি বেঁধেছেন বাংলাদেশের সম্ভাবনাময় অভিনেতা ফাইজুল ইয়ামিন এবং কলকাতার পরিচিত মুখ সৃজা দত্ত।

 

‘তাজমহল’ ওয়েব ফিল্মটির মাধ্যমে বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্মে প্রথমবার পা রাখছেন সৃজা দত্ত। টলিউড সুপারস্টার দেবের বিপরীতে ‘বাঘা যতীন’ ছবি দিয়ে বড়পর্দায় নজরকাড়া অভিষেকের পর সৃজিত মুখার্জির ‘টেক্কা’ এবং হইচই-এর ‘নিশির ডাক’-এ মুখ্য চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসিত হয়েছেন তিনি। এবার ‘তাজমহল’-এর একটি চমৎকার চরিত্রে নিজের অভিনয়ের দ্যুতি ছড়াতে পুরোপুরি প্রস্তুত এই অভিনেত্রী।
সৃজার বিপরীতে এই ফিল্মে প্রধান চরিত্রে দেখা যাবে বাংলাদেশের ওটিটি ও নাট্যাঙ্গনের পরিচিত মুখ ফাইজুল ইয়ামিনকে। পরিচালক রায়হান রাফীর আলোচিত ‘প্রেশার কুকার’ চলচ্চিত্রে ‘শাকিল’ চরিত্রে অভিনয় করে রাতারাতি দর্শকপ্রিয়তা পেয়েছিলেন তিনি। এ ছাড়া ‘ক্লোজআপ কাছে আসার গল্প’-এর নাটক ‘পেজ টার্নার’ এবং রোমান্টিক ঘরানার ‘নীলাঞ্জনা এক্সপ্রেস’-এ সাবলীল অভিনয় করে ইতিমধ্যেই ছোটপর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন ফাইজুল।
চমকপ্রদ এই কাস্টিংয়ের পাশাপাশি ‘তাজমহল’ দিয়ে দীর্ঘ ১১ বছরের বিরতি ভেঙে আবারও পরিচালকের আসনে ফিরছেন গুণী নির্মাতা ওয়াহিদ আনাম। সমাজ ও জীবনের রুক্ষ, বাস্তবধর্মী চিত্র এবং সাধারণ মানুষের জীবনসংগ্রাম পর্দায় নিপুণভাবে ফুটিয়ে তোলায় বরাবরই অনন্য তিনি। তাঁর নির্মিত ‘পাড়ি’, ‘ছিন্ন’ কিংবা আলোচিত টেলিফিল্ম ‘চক্র’ আজও দর্শকের মনে গেঁথে আছে। দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর চেনা ছন্দের বাইরে গিয়ে এবার এক ভিন্নধর্মী রোমান্টিক গল্প নিয়ে হাজির হচ্ছেন এই নির্মাতা।
একটি মন ছুঁয়ে যাওয়া প্রেমের গল্প, ফাইজুল-সৃজার নতুন জুটির রসায়ন এবং ওয়াহিদ আনামের পরিণত নির্মাণশৈলী—সবকিছুর এক চমৎকার সমন্বয় দেখা যাবে ‘তাজমহল’-এ। সার্বিক সহযোগিতায় থাকছে “পোলার আইস্ক্রিম”। দর্শকদের জন্য ওয়েব ফিল্মটি উন্মুক্ত হবে ঠিক ঈদুল আজহার দিন, এক্সক্লুসিভলি বঙ্গ (Bongo)-এর পর্দায়।



ফেসবুকে আমরা