May 30, 2026, 3:46 pm
শিরোনাম :
চৌদ্দগ্রামে বিশেষ অভিযানে গাজা সহ, নুরুল আমিন মজুমদার ১ গ্রেফতার। ত্রিমাত্রিক সক্ষমতায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী, ৪৪১ নবীন নাবিকের বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত চৌদ্দগ্রামে পিকআপভর্তি ভারতীয় শাড়িও মাদকসহ আটক ৪ চৌদ্দগ্রামে গৃহবধূ ধর্ষণের অভিযোগ করায়, উল্টো হুমকি ছাত্রলীগ নেতা আরিফের এসবিএসসিবি‘র এএমডি আবদুল কাইয়ুম চৌধুরীকে চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি’র শুভেচ্ছা বছরের মধ্যে ঢাকাকে বাসযোগ্য নগরীতে রূপান্তরের প্রত্যয়: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পুঠিয়ার ঝলমলিয়া পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায় রোধে অভিযান চৌদ্দগ্রাম দর্শন মামলার আসামি ছাত্রলীগ নেতা আরিফ মাদক নিয়ে গ্রেফতার। ঈদুল আজহায় বঙ্গ-তে আসছে অরিজিনাল ওয়েব ফিল্ম ‘তাজমহল’ আনসার বাহিনী প্রযুক্তি ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখছে

সরকারি জমি দখলকারীদের ছাড় নয়’, ডিসি ফরিদাকে প্রধানমন্ত্রীর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা সরকারি খাস জমি যেকোনো মূল্যে উদ্ধার করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান । একইসঙ্গে এসব জমি দ্রুততম সময়ের মধ্যে সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন তিনি।

মঙ্গলবার (১৯ মে) রাজধানীর তেজগাঁওয়ে -এ ‘ভূমি সেবা মেলা-২০২৬’ উপলক্ষে বিভিন্ন স্টল পরিদর্শনকালে ঢাকার জেলা প্রশাসক মিজ ফরিদা খানমকে এ নির্দেশনা দেন সরকারপ্রধান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারি খাস জমি উদ্ধারে ঢাকা জেলা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দিয়েছেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে সরকারি সম্পদ রক্ষায় কোনো ধরনের আপস না করার কঠোর বার্তা দেন তিনি।

সম্প্রতি রাজধানীর লালবাগ এলাকায় সরকারের প্রায় ১ একর খাস জমি অবৈধ দখলদারদের কবল থেকে সফলভাবে পুনরুদ্ধার করায় জেলা প্রশাসক ফরিদা খানমের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী। সূত্র বলছে, অভিযানের দৃঢ়তা, প্রশাসনিক সাহসিকতা ও দ্রুত বাস্তবায়ন নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।

সংশ্লিষ্টরা জানান, প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন— প্রভাবশালী কিংবা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে যারা সরকারি জমি দখল করে আছে, তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে হবে। সরকারি জমি উদ্ধারে চলমান অভিযান আরও জোরদারের নির্দেশনাও দেওয়া হয়েছে।

এছাড়া জেলা প্রশাসনের সেবা জরুরী সেবা সহজীকরনে ‘হ্যালো ডিসি’ সেবা চালুর কথা জানান জেলা প্রশাসক ঢাকা। পরবর্তীতে প্রধানমন্ত্রী এ বিষয়ে প্রশংসা করেন এবং নাগরিক সেবা সহজের উদ্যােগ নেওয়ার জন্য ধন্যবাদ জানান৷

এর আগে গত ১৩ মে রাজধানীর লালবাগে অবৈধ স্থাপনা উচ্ছেদে ঐতিহাসিক অভিযান পরিচালনা করে ঢাকা জেলা প্রশাসন। দীর্ঘ ২০ বছরের বেশি সময় ধরে অবৈধ দখলে থাকা ওই ১ একর জমি বিশেষ অভিযানের মাধ্যমে উদ্ধার করা হয়। জেলা প্রশাসক ফরিদা খানমের নেতৃত্বে পরিচালিত অভিযানে জমিটি সরকারের আয়ত্তে নেওয়ার পর এলাকাজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে ‘সাহসী ও নজিরবিহীন পদক্ষেপ’ বলছেন৷

জানা গেছে, উদ্ধার হওয়া মূল্যবান জমিটি ভবিষ্যতে জনকল্যাণমূলক প্রকল্প ও সরকারি উন্নয়ন কর্মকাণ্ডে ব্যবহার করা সম্ভব হবে।

এদিকে ‘ভূমি সেবা মেলা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে ৪৭টি চেকের মাধ্যমে ৮৮ জন ব্যক্তির মধ্যে মোট ৩৬ কোটি ৬৭ লাখ ৭৮ হাজার ৫১৭ টাকার ভূমি অধিগ্রহণ ক্ষতিপূরণ বিতরণ করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, সারা দেশে সবচেয়ে বেশি ই-নামজারি আবেদন পড়ে ঢাকা জেলায় এবং নিষ্পত্তির তালিকাতেও শীর্ষে রয়েছে জেলা প্রশাসন। গত ৩০ দিনে ঢাকা জেলায় প্রায় ৩০ হাজার নামজারি আবেদনের বিপরীতে নিষ্পত্তি হয়েছে ২৩ হাজার ৬৩টি আবেদন। এসব আবেদন নিষ্পত্তিতে গড়ে সময় লেগেছে ১৯ দিন, যা ভূমি মন্ত্রণালয় নির্ধারিত ২৮ দিনের তুলনায় অনেক কম।



ফেসবুকে আমরা