May 30, 2026, 4:43 pm
শিরোনাম :
চৌদ্দগ্রামে বিশেষ অভিযানে গাজা সহ, নুরুল আমিন মজুমদার ১ গ্রেফতার। ত্রিমাত্রিক সক্ষমতায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী, ৪৪১ নবীন নাবিকের বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত চৌদ্দগ্রামে পিকআপভর্তি ভারতীয় শাড়িও মাদকসহ আটক ৪ চৌদ্দগ্রামে গৃহবধূ ধর্ষণের অভিযোগ করায়, উল্টো হুমকি ছাত্রলীগ নেতা আরিফের এসবিএসসিবি‘র এএমডি আবদুল কাইয়ুম চৌধুরীকে চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি’র শুভেচ্ছা বছরের মধ্যে ঢাকাকে বাসযোগ্য নগরীতে রূপান্তরের প্রত্যয়: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পুঠিয়ার ঝলমলিয়া পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায় রোধে অভিযান চৌদ্দগ্রাম দর্শন মামলার আসামি ছাত্রলীগ নেতা আরিফ মাদক নিয়ে গ্রেফতার। ঈদুল আজহায় বঙ্গ-তে আসছে অরিজিনাল ওয়েব ফিল্ম ‘তাজমহল’ আনসার বাহিনী প্রযুক্তি ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখছে

‘নেইমার’ এখন যশোরে ,দাম হাঁকা হচ্ছে ১২ লাখ টাকা

মতিন গাজী, যশোর

মতিন গাজী, যশোর

মাথার সামনের চুলের স্টাইল অনেকটা ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারের মতো। আর সেই কারণেই শখ করে বিশাল আকৃতির ষাঁড়টির নাম রাখা হয়েছে ‘নেইমার’। প্রায় ১৩০০ কেজি ওজনের এই ষাঁড়টির দাম চাওয়া হচ্ছে ১২ লাখ টাকা। আসন্ন পবিত্র কোরবানির ঈদকে সামনে রেখে যশোরের অভয়নগরে ইতোমধ্যেই ব্যাপক আলোচনায় এসেছে গরুটি। সরেজমিনে গিয়ে দেখা যায়, অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের ডাঙ্গামশিয়াহাটি গ্রামের নিরঞ্জন পাড়ার খামারি দেবু পাড়ের খামারে লালন-পালন করা হচ্ছে বিশাল আকৃতির ফেলেও ভি জাতের এই ষাঁড়টি। শান্ত স্বভাবের ‘নেইমার’ দড়ি ছাড়াই খামারের আশপাশে ঘুরে বেড়ায়। সুউচ্চ দেহ, আকর্ষণীয় গঠন ও মাথার সামনের ঘন চুলের স্টাইলের কারণে সহজেই অন্য গরুর থেকে আলাদা করে চেনা যায় তাকে। খামারি দেবু পাড়ে জানান, ছোট-বড় মিলিয়ে তার খামারে বর্তমানে ছয়টি গরু রয়েছে। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হলো ‘নেইমার’। প্রায় সাড়ে তিন বছর ধরে অত্যন্ত যত্ন ও ভালোবাসায় গরুটিকে বড় করেছেন তিনি। ষাঁড়টির উচ্চতা প্রায় ৫ ফুট ৬ ইঞ্চি এবং ওজন প্রায় ১৩০০ কেজি। তিনি বলেন, “মাথার সামনের চুলের স্টাইল অনেকটা নেইমারের মতো হওয়ায় শখ করে নাম রেখেছি ‘নেইমার’। প্রতিদিন গোসল করানো হয়। খাবারের পেছনে দৈনিক প্রায় দেড় হাজার টাকা খরচ হয়। খইল, ভূষি, খড়, ভুট্টার গুঁড়া, দেশি সবুজ ঘাস এবং অল্প পরিমাণ চালের খুদ দিয়ে রান্না করা ভাত খাওয়ানো হয়।” খামারি আরও জানান, সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে গরুটিকে বড় করা হয়েছে। মোটাতাজাকরণের জন্য কোনো ধরনের ইনজেকশন বা ক্ষতিকর ওষুধ ব্যবহার করা হয়নি। কোরবানির ঈদ উপলক্ষে প্রতিদিন দূর-দূরান্ত থেকে মানুষ ‘নেইমার’কে দেখতে আসছেন। অনেকেই দামও বলছেন। দেবু পাড়ে বলেন, “অনেক স্বপ্ন আর ভালোবাসা দিয়ে নেইমারকে বড় করেছি। আশা করছি কোরবানির আগ মুহূর্তে ভালো দাম পাব। ১২ লাখ টাকা দাম চেয়েছি, তবে দরদামের সুযোগ রয়েছে।” সুন্দলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিকাশ রায় কপিল বলেন, “দেবু পাড়ের খামারের ‘নেইমার’ এখন এলাকার আকর্ষণে পরিণত হয়েছে। প্রতিদিন মানুষ গরুটিকে দেখতে ভিড় করছেন। পরিবারের সদস্যরা অত্যন্ত যত্ন ও প্রাকৃতিক উপায়ে গরুটিকে বড় করেছেন।”



ফেসবুকে আমরা