August 6, 2026, 6:03 am
শিরোনাম :
নারায়ণগঞ্জে ছা’ত্রদ’ল ও ছা’ত্রশি’বি’রের সং’ঘ’র্ষ শিবপুর হাট স্কুল মাঠে যুবদল নেতা সোহেল রানা বলেন “মাদকনিয়ন্ত্রন নয় মাদক নির্মূল করার পক্ষে আমি” গণঅভ্যুত্থানের চেতনায় জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী পটুয়াখালীতে নানা আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত শিক্ষার্থীদের দিয়ে খাতা মূল্যায়ন, রাঙ্গাবালীতে শিক্ষক বরখাস্ত অভিযান চলাকালে রাস্তায় পড়ে থাকা পলিথিন মোড়ানো ব্যাগে পাওয়া গেল ৬ হাজার ২০০ পিছ ইয়াবা ট্যাবলেট । জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টাকা না দিলে মাদক মামলায় ফাঁসিয়ে গুলির হুমকি, বরখাস্ত ৭ পুলিশ প্রশ্ন করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ গণপূর্তের প্রকৌশলীর বিরুদ্ধে বাংলাদেশে বিনিয়োগ মানেই ৩০০ কোটির বাজারে প্রবেশের সুযোগ : ববি হাজ্জাজ

সৌদি পাঠানোর প্রলোভনে সাড়ে ৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ; অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ, আইনি ব্যবস্থার দাবি।

আল আমিন আবির।

আল আমিন আবির।

সৌদি আরবে পাঠানোর প্রলোভন দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে ধাপে ধাপে ৫ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সেলিনা রহমান নামে এক নারীর বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে টাকা ফেরত ও প্রতিশ্রুতি অনুযায়ী বিদেশে পাঠানোর দাবি জানিয়েও কোনো প্রতিকার না পেয়ে ভুক্তভোগী অবশেষে রাজধানীর ডিএমপির বিমানবন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে অভিযুক্তের বিরুদ্ধে প্রতারণা, অর্থ আত্মসাৎ এবং ভুক্তভোগীকে আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করার অভিযোগ আনা হয়েছে।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার কাঠিয়াবাড়ি গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম জীবিকার তাগিদে সৌদি আরবে যাওয়ার সিদ্ধান্ত নেন। এ সময় তার পরিচয় হয় সেলিনা রহমান নামে এক নারীর সঙ্গে। তিনি নিজেকে বিদেশে লোক পাঠানোর সক্ষম ব্যক্তি হিসেবে পরিচয় দিয়ে দ্রুত সৌদি আরবে পাঠানোর আশ্বাস দেন। তার কথায় বিশ্বাস করে ভুক্তভোগী ভিসা, টিকিট ও অন্যান্য আনুষ্ঠানিকতার জন্য বিভিন্ন সময়ে ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল ব্যাংকিং এবং নগদে মোট ৫ লাখ ৫০ হাজার টাকা প্রদান করেন।

অভিযোগ অনুযায়ী, টাকা গ্রহণের পর অভিযুক্ত বারবার আশ্বাস দিতে থাকেন যে খুব শিগগিরই ভিসা ও বিমান টিকিট হাতে তুলে দেওয়া হবে। কিন্তু নির্ধারিত সময় পার হয়ে গেলেও কোনো ভিসা বা টিকিট দেওয়া হয়নি। বরং প্রতিবারই নতুন নতুন অজুহাত দেখিয়ে সময়ক্ষেপণ করা হয়।

ভুক্তভোগীর অভিযোগ, একপর্যায়ে অভিযুক্তের মোবাইল ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে তিনি অভিযুক্তের বাসায় গিয়ে খোঁজ নিলেও তাকে পাননি। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললেও তারা সেলিনা রহমানের অবস্থান সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি। এতে তিনি বুঝতে পারেন যে পরিকল্পিতভাবে তার কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে।

অভিযোগকারী আরও বলেন, বিদেশে যাওয়ার স্বপ্ন পূরণের আশায় তিনি আত্মীয়-স্বজনের কাছ থেকে ধারদেনা করে এবং কষ্টার্জিত অর্থ জোগাড় করে অভিযুক্তকে টাকা দিয়েছিলেন। কিন্তু প্রতারণার শিকার হয়ে তিনি এখন চরম আর্থিক সংকটের পাশাপাশি মানসিকভাবে ভেঙে পড়েছেন। দীর্ঘদিন ধরে টাকা ফেরতের চেষ্টা করেও কোনো ফল না পাওয়ায় তিনি আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

লিখিত অভিযোগে তিনি অভিযুক্তের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, আত্মসাৎ করা অর্থ উদ্ধার এবং এ ধরনের প্রতারণার সঙ্গে জড়িত অন্য কেউ থাকলে তাদেরও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত সেলিনা রহমানের বক্তব্য জানা সম্ভব হয়নি। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট থানা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে অভিযোগপত্রে আবেদন জানানো হয়েছে।



ফেসবুকে আমরা