August 3, 2026, 10:00 am
শিরোনাম :
সাবেক স্বামীর বিরুদ্ধে ব্যক্তিগত ছবি-ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, ন্যায়বিচার চাইলেন শাবনুর আক্তার উন্নতমানের পণ্য ও বিশ্বস্ত সেবায় আলিফ ফুড প্রোডাক্ট লিমিটেড। ২৮ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ ঢাকার চারপাশের নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর মোটরসাইকেলের সামনেও বসছে নম্বর প্লেট হানিট্র্যাপ চক্রের মূলহোতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাউফলে মানববন্ধন ফ্যাসিবাদ উৎখাতের পর্ব শেষ, এখন দেশ গড়ার পালা : জহির উদ্দিন স্বপন মেট্রো স্টেশনে ব্যাগে থাকা বস্তু বোমা নয়, আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএমপির পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে কড়া সতর্কতা পরিচ্ছন্ন ঢাকার বার্তা ৭৫ ওয়ার্ডে একযোগে ‘ক্লিনিং ডে’, ব্যতিক্রমী বর্জ্য শোভাযাত্রা; নাগরিক সচেতনতার ওপর জোর ডিএসসিসির

সিরাজদিখানে হাজী আবুবকর সিদ্দিক আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

আসিফ বাঁধনঃ

 

আসিফ বাঁধনঃ

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হাজী আবুবকর সিদ্দিক আদর্শ উচ্চ বিদ্যালয়ে ২০২৬ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার বালুচর ইউনিয়নের কালিনগর এলাকায় বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু নীরোদ রঞ্জন রায় এবং সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল হান্নান এর পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের সভাপতি রুম্পা ঘোষ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আবুল কাশেম ও কাজী মোঃ ইব্রাহীম যৌথভাবে সঞ্চালনা করেন। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালুচর ইউনিয়ন পরিষদের সদস্য আল আমিন মুন্সী, উপদেষ্টা কমিটির সদস্য জাহাঙ্গীর হোসেন মাস্টার, আবু ফজল বেপারী, মোঃ হারুন রশিদ সরকার, মোঃ মফিজুল হক, প্রাক্তন ম্যানেজিং কমিটির সদস্য মোঃ রুহুল আমিন সরদার, মোঃ জামাল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ ফজল সরদার, বালুচর ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন, সদস্য সেলিম জাভেদ, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ডাঃ মোশারফ হোসেন আবির, মাসুদ রানা, এডভোকেট রাকিব হাসান জিসান, শিক্ষানবিশ আইনজীবী মোঃ ফারুক হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, অভিভাবক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। পরে বিদায়ী শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, আগামী ২১ এপ্রিল সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে হাজী আবুবকর সিদ্দিক আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৩৬ জন পরীক্ষার্থীকে দোয়া মাহফিলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিদায় জানায় বিদ্যালয় কর্তৃপক্ষ।

 



ফেসবুকে আমরা