August 3, 2026, 7:59 am
শিরোনাম :
সাবেক স্বামীর বিরুদ্ধে ব্যক্তিগত ছবি-ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, ন্যায়বিচার চাইলেন শাবনুর আক্তার উন্নতমানের পণ্য ও বিশ্বস্ত সেবায় আলিফ ফুড প্রোডাক্ট লিমিটেড। ২৮ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ ঢাকার চারপাশের নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর মোটরসাইকেলের সামনেও বসছে নম্বর প্লেট হানিট্র্যাপ চক্রের মূলহোতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাউফলে মানববন্ধন ফ্যাসিবাদ উৎখাতের পর্ব শেষ, এখন দেশ গড়ার পালা : জহির উদ্দিন স্বপন মেট্রো স্টেশনে ব্যাগে থাকা বস্তু বোমা নয়, আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএমপির পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে কড়া সতর্কতা পরিচ্ছন্ন ঢাকার বার্তা ৭৫ ওয়ার্ডে একযোগে ‘ক্লিনিং ডে’, ব্যতিক্রমী বর্জ্য শোভাযাত্রা; নাগরিক সচেতনতার ওপর জোর ডিএসসিসির

সরেজমিনে তদন্তের আহ্বান, ষড়যন্ত্রের জবাবে মুখ খুললেন ৭৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি এলিন হোসেন।

সটাফ রিপোর্টার

ঢাকা রাজধানীর ৭৫ নম্বর ওয়ার্ডের ত্রিমোহনী এলাকায় সড়ক দখলের অভিযোগ ঘিরে সৃষ্ট বিতর্কে অবশেষে মুখ খুলেছেন স্থানীয় বিএনপি নেতা এলিন হোসেন। তিনি অভিযোগগুলোকে সরাসরি “ভিত্তিহীন, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্র” বলে উড়িয়ে দিয়ে সরেজমিনে তদন্তের আহ্বান জানিয়েছেন।

এক বিশেষ সাক্ষাৎকারে এলিন হোসেন দৃঢ় কণ্ঠে বলেন, ত্রিমোহনী গুদারাঘাট থেকে টেকপাড়া পর্যন্ত কোথাও কোনো সরকারি সড়কের জমি দখল করা হয়নি। বরং ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চলছে।

তিনি বলেন,“এই রাস্তাটি মূলত স্থানীয় মানুষের হাঁটা ও রিকশা চলাচলের জন্য ব্যবহৃত হয়। এখানে কোনো ট্রাক, বাস বা ভারী যানবাহন চলাচল করে না। তাহলে বড় যান চলাচলে বাধা সৃষ্টির অভিযোগটি সম্পূর্ণ অবাস্তব ও উদ্দেশ্যপ্রণোদিত।”

অভিযোগকারীদের উদ্দেশ্যে তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন,

“আমি প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সরেজমিনে তদন্ত করার আহ্বান জানাচ্ছি। সত্য উদঘাটিত হলে জনগণ বুঝতে পারবে—কারা উন্নয়ন চায়, আর কারা ষড়যন্ত্রে লিপ্ত।”

নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে এলিন হোসেন বলেন,“১৯৯০ সাল থেকে আজ পর্যন্ত রাজনীতির মাঠে আছি। বহু প্রতিকূলতা পেরিয়ে মানুষের পাশে থেকেছি। নীতি ও আদর্শ থেকে কখনো সরে যাইনি। আজ যারা অপপ্রচার চালাচ্ছে, তারা আমার এই দীর্ঘ সংগ্রাম ও ত্যাগকে ম্লান করতে চায়।”

এদিকে একই বিষয়ে ৭৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কামরুল হোসেনও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন,

“এলিন ভাইয়ের বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে, তা পরিকল্পিত। আমরা নিজেরা গিয়ে দেখেছি—জনগণের চলাচলের জন্য পর্যাপ্ত জায়গা রেখেই সবকিছু করা হয়েছে।”

তিনি আরও যোগ করেন,“এটি আমাদের রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা। ৭৫ নম্বর ওয়ার্ড বিএনপি এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানায়। যারা মিথ্যা তথ্য ছড়াচ্ছে, তারা আসলে এলাকার উন্নয়ন বাধাগ্রস্ত করতে চায়।”

সাক্ষাৎকার শেষে দুই নেতাই এলাকাবাসীর প্রতি আহ্বান জানান, কোনো গুজব বা বিভ্রান্তিকর তথ্যের প্রতি কান না দিতে এবং সত্য যাচাই করে অবস্থান নেওয়ার জন্য।

এলিন হোসেন শেষ বক্তব্যে বলেন,“আমি সবসময় জনস্বার্থকে প্রাধান্য দিয়েছি, ভবিষ্যতেও দেব। মিথ্যা অপপ্রচার দিয়ে আমাকে দমিয়ে রাখা যাবে না—সত্যই শেষ পর্যন্ত জয়ী হবে।”



ফেসবুকে আমরা