July 30, 2026, 2:11 pm
শিরোনাম :
ইউসুফ হত্যা: তদন্ত ভিন্নখাতে নেওয়ার অভিযোগ ‘মূল হোতাদের আড়াল করতেই রাজনৈতিকভাবে জড়ানোর চেষ্টা’ সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগদখলের অধিকার থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী ডিএসসিসির ৪ হাজার ৪ কোটি ৬০ লাখ টাকার বাজেট কর না বাড়িয়ে রাজস্ব বাড়ানোর লক্ষ্য, উন্নয়ন খাতে ১,৯০৪ কোটি টাকা পটুয়াখালীতে হেরোইনসহ দুই নারী আটক বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা সাংবিধানিক প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত নন্দীপাড়া ব্রিজ থেকে বাসাবো বিশ্বরোড: ভাঙা সড়কে প্রতিদিন ঝুঁকি, কবে মিলবে স্বস্তি? পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থায় এগোচ্ছে সরকার শিল্পখাতে গ্যাস সংকট কাটাতে সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণের উদ্যোগ সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন

সন্ত্রাস, মাদক ও কিশোর গ্যাং এর বিরুদ্ধে সরকারের জিরোটলারেন্স নীতি : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনী ইশতেহারে সন্ত্রাস, মাদক ও কিশোর গ্যাং এর বিরুদ্ধে জিরোটলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। সে হিসেবে যশোরেও জিরোটলারেন্স নীতি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। প্রধানমন্ত্রীর নির্দেশনা সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে কোন ছাড় নয়। আমার দৃঢ় বিশ্বাস যশোর জেলাকে সন্ত্রাস, মাদক ও কিশোর গ্যাং মুক্ত করতে সকলের আন্তরিকতা রয়েছে। এক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন। শনিবার যশোর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, যারা মাদক ও সন্ত্রাসীদের পক্ষে পৃষ্ঠপোষকতা করছেন তাদের নামের তালিকা তৈরি করা হবে। আমরা তাদের সাথে কথা বলতে চাই। তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আত্মবিশ্বাস ও খোলা মনে জনগণের কল্যাণে কাজ করেন। সরকারের প্রতি আপনারা আস্থা রাখুন। সরকার সকল ক্ষেত্রে আপনাদের সহযোগিতা করবে। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আপনারা কাজ করতে চেয়েছেন, কিন্তু পারেননি। জনগণের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে বর্তমান সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করতে হবে।

যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), সহকারী কমিশনার ও বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ অংশ নেন।

বিকালে প্রতিমন্ত্রী একই স্থানে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কর্তৃক কল্যাণ অনুদান সহায়তা ও শিক্ষা বৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে যোগদান করেন। অনুষ্ঠানে তিনি যশোর, মাগুরা, নড়াইল ও কুষ্টিয়া জেলার ২০ জন গণমাধ্যমকর্মীর মাঝে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ২৭ লাখ টাকা অনুদানের চেক বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ।



ফেসবুকে আমরা