June 20, 2026, 12:27 pm
শিরোনাম :
হাইতির বিপক্ষে ব্রাজিলের জয়, মাথা ন্যাড়া করে কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক পরিসংখ্যান বলছে ফাইনাল নিশ্চিত ব্রাজিলের একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মির্জা ফখরুল বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের তিন খেলোয়াড়! পদ্মার এক ইলিশের দাম ৮ হাজার ৪৬০ টাকা প্রধানমন্ত্রীর চীন সফরে সই হতে পারে ১৭ চুক্তি: পররাষ্ট্র সচিব পটুয়াখালীতে জুয়েলারি দোকানে দুর্ধষ্য চুরি: আনুমানিক ১৫ লক্ষাধিক টাকার মালামাল লুট, আতঙ্কে ব্যবসায়ীরা বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও মাদক সহ শীর্ষ সন্ত্রাসী ‘অটো সজল’ ও তার তিন সহযোগীকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ মাদক, সন্ত্রাস, ধর্ষণ ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে মুগদায় বিক্ষোভ মিছিল বাংলা টিভির সামাদুল হককে ঘিরে একের পর এক অভিযোগ

যুবদল নেতা বহিষ্কার, রমনা থানা কমিটি বিলুপ্ত

অনলাইন ডেস্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটির সদস্য ও রমনা থানা যুবদলের আহ্বায়ক দিদারুল ইসলাম বাবুকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে রমনা থানা যুবদলের কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

সোমবার রাতে যুবদলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মো. নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।



ফেসবুকে আমরা