July 29, 2026, 1:55 pm
শিরোনাম :
পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থায় এগোচ্ছে সরকার শিল্পখাতে গ্যাস সংকট কাটাতে সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণের উদ্যোগ সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের গণপূর্তের ১০০ কোটি টাকার আসবাবপত্র ক্রয়ে ভয়াবহ অনিয়ম পুরো টাকাই নির্বাহী প্রকৌশলী মো.সাজেদুল ইসলাম পকেটে । শ্রীপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ডে উন্নয়নের অঙ্গীকার নিয়ে মেম্বার পদপ্রার্থী মোঃ তৌহিদুল ইসলাম নদী খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ: সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী ছাইদুর রহমানকে ঘিরে দুদকের অনুসন্ধান ঝুলে বছরের পর বছর অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন সাবেক ছাত্রলীগ নেতা, রাজউকের কর্মকর্তা পলাশ! দুদকের অনুসন্ধান জোরদার

মুগদায় ‘হানি ট্র্যাপ’ ও মাদক চক্রের আতঙ্ক, হিজড়া মৌসুমী , রুমার বিরুদ্ধে এলাকাবাসীর ক্ষোভ।

ক্রাইম রিপোর্টার

 

স্টাফ রিপোর্টার:

রাজধানীর মুগদা থানা এলাকায় হানি ট্র্যাপ, মাদক ব্যবসা, ব্ল্যাকমেইল ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণের অভিযোগকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, হিজড়া মৌসুমী ও রুমা নামে এক ব্যক্তির নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

এলাকাবাসীর ভাষ্যমতে, চক্রটি বিভিন্ন কৌশলে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থ আদায় করে। পাশাপাশি মাদক ব্যবসার বিস্তার এবং কিশোর গ্যাংয়ের তৎপরতা বৃদ্ধির কারণে এলাকার সামাজিক পরিবেশ দিন দিন অবনতি ঘটছে বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়রা জানান, সম্প্রতি চক্রটির কর্মকাণ্ড নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে বলে দাবি করেন তারা। এ ঘটনার পর সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা আরও বেড়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা বলেন, অভিযুক্তদের প্রভাবের কারণে অনেকেই প্রকাশ্যে কথা বলতে ভয় পান। তারা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

এলাকাবাসী মুগদা থানা পুলিশের কাছে অভিযোগগুলোর সত্যতা যাচাই করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

তবে উল্লেখ্য, এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত মৌসুমী ও রুমার বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া মুগদা থানা পুলিশের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।



ফেসবুকে আমরা