August 6, 2026, 2:47 am
শিরোনাম :
নারায়ণগঞ্জে ছা’ত্রদ’ল ও ছা’ত্রশি’বি’রের সং’ঘ’র্ষ শিবপুর হাট স্কুল মাঠে যুবদল নেতা সোহেল রানা বলেন “মাদকনিয়ন্ত্রন নয় মাদক নির্মূল করার পক্ষে আমি” গণঅভ্যুত্থানের চেতনায় জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী পটুয়াখালীতে নানা আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত শিক্ষার্থীদের দিয়ে খাতা মূল্যায়ন, রাঙ্গাবালীতে শিক্ষক বরখাস্ত অভিযান চলাকালে রাস্তায় পড়ে থাকা পলিথিন মোড়ানো ব্যাগে পাওয়া গেল ৬ হাজার ২০০ পিছ ইয়াবা ট্যাবলেট । জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টাকা না দিলে মাদক মামলায় ফাঁসিয়ে গুলির হুমকি, বরখাস্ত ৭ পুলিশ প্রশ্ন করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ গণপূর্তের প্রকৌশলীর বিরুদ্ধে বাংলাদেশে বিনিয়োগ মানেই ৩০০ কোটির বাজারে প্রবেশের সুযোগ : ববি হাজ্জাজ

মুগদায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, চুরির অপবাদের জেরে আত্মহত্যার অভিযোগ

আল আমিন আবির

আল আমিন আবির

রাজধানীর মুগদা এলাকার ওপদা গলিতে আজ ০৮/০৭/২৬ বিকাল ৫টায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ । নিহতের নাম সোহেল (২৮)। তিনি চকবাজারের সুপারিঘাট এলাকার আনোয়ার হোসেনের ছেলে এবং মুগদার ওপদা গলির জব্বার মিয়ার বাড়ির একজন ভাড়াটিয়া ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোহেল পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন। পরিবারের দাবি, তার কোনো পারিবারিক কলহ, দাম্পত্য সমস্যা বা অন্য কোনো ব্যক্তিগত বিরোধ ছিল না। ঘটনার সময় তার স্ত্রী ও তিন বছরের এক ছেলে শ্বশুরবাড়িতে অবস্থান করছিল।

নিহতের মা জানান, সম্প্রতি অটোরিকশার গ্যারেজে ৬ হাজার টাকা চুরির অভিযোগ তার ছেলের বিরুদ্ধে তোলা হয়েছিল। পরিবারের ধারণা, ওই অভিযোগ ও অপবাদের মানসিক চাপ সহ্য করতে না পেরে সোহেল আত্মহত্যার পথ বেছে নিতে পারেন।

খবর পেয়ে মুগদা থানা পুলিশের এসআই সুমন ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় সোহেলের মরদেহ দেখতে পান। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শুরু করে।

এ বিষয়ে মুগদা থানা সূত্রে জানানো হয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পুলিশের তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।



ফেসবুকে আমরা