August 6, 2026, 1:55 am
শিরোনাম :
নারায়ণগঞ্জে ছা’ত্রদ’ল ও ছা’ত্রশি’বি’রের সং’ঘ’র্ষ শিবপুর হাট স্কুল মাঠে যুবদল নেতা সোহেল রানা বলেন “মাদকনিয়ন্ত্রন নয় মাদক নির্মূল করার পক্ষে আমি” গণঅভ্যুত্থানের চেতনায় জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী পটুয়াখালীতে নানা আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত শিক্ষার্থীদের দিয়ে খাতা মূল্যায়ন, রাঙ্গাবালীতে শিক্ষক বরখাস্ত অভিযান চলাকালে রাস্তায় পড়ে থাকা পলিথিন মোড়ানো ব্যাগে পাওয়া গেল ৬ হাজার ২০০ পিছ ইয়াবা ট্যাবলেট । জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টাকা না দিলে মাদক মামলায় ফাঁসিয়ে গুলির হুমকি, বরখাস্ত ৭ পুলিশ প্রশ্ন করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ গণপূর্তের প্রকৌশলীর বিরুদ্ধে বাংলাদেশে বিনিয়োগ মানেই ৩০০ কোটির বাজারে প্রবেশের সুযোগ : ববি হাজ্জাজ

মানিকনগরে বর্জ্য ব্যবস্থাপনায় চরম অব্যবস্থাপনা, ক্ষোভে এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক

 

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মানিকনগর এলাকায় বর্জ্য সংগ্রহ ব্যবস্থার অনিয়ম নিয়ে বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। অভিযোগ, নিয়মিত ময়লা সংগ্রহের নির্ধারিত মাসিক বিল পরিশোধ করার পরও সেবা মিলছে না। অনেক ক্ষেত্রে মাসিক ১০০ টাকার পাশাপাশি বহুতলের উপরের তলা থেকে ময়লা সংগ্রহের জন্য অতিরিক্ত অর্থও নেওয়া হচ্ছে। কিন্তু টাকা নেওয়া হলেও দিনের পর দিন ময়লা সংগ্রহ করতে আসেন না সংশ্লিষ্ট কর্মীরা।

একাধিক বাসিন্দার অভিযোগ, কয়েক দিন ধরে কোনো পরিচ্ছন্নতাকর্মীর দেখা নেই। ফলে বাসায় ময়লা জমে দুর্গন্ধ ছড়াচ্ছে, পরিবেশ নষ্ট হচ্ছে এবং মশা-মাছির উপদ্রব বাড়ছে। তারা প্রশ্ন তুলেছেন, “ঘরের মধ্যে কি এতদিন ময়লা জমিয়ে রাখা সম্ভব?”

একজন বাসিন্দা জানান, বিষয়টি ভবনের ম্যানেজারকে জানালে তিনি বলেন, “সিটি কর্পোরেশনে ফোন দিন, আমাদের কিছু করার নেই।”

বাসিন্দাদের মতে, মানিকনগরের ১৯ কাঠা গলিসহ বিভিন্ন এলাকায় একই চিত্র। আগে যেখানে তৃতীয় তলার বাসা থেকে মাসিক ২০ টাকা নেওয়া হতো এবং নিয়মিত ময়লা সংগ্রহ করা হতো, সেখানে এখন মাসিক ৫০ টাকা পর্যন্ত নেওয়া হলেও মাসে মাত্র ৩ থেকে ৫ দিন ময়লা সংগ্রহ করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

এলাকাবাসীর দাবি, কয়েকজন বাড়ির মালিক ও বাসিন্দা একসঙ্গে লিখিতভাবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কাছে অভিযোগ করলে বিষয়টির কার্যকর সমাধান হতে পারে। তারা আরও জানতে চান, পুরো মানিকনগর এলাকায় বর্জ্য ব্যবস্থাপনার একই সংকট চলছে কি না এবং এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি কোথায়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে অতিরিক্ত অর্থ আদায়, অনিয়মিত সেবা এবং জবাবদিহির অভাবে তারা কার্যত ভোগান্তির মধ্যে রয়েছেন। তারা দ্রুত নিয়মিত বর্জ্য অপসারণ, আদায়কৃত অর্থের স্বচ্ছ হিসাব এবং সেবার মান নিশ্চিত করতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।



ফেসবুকে আমরা