August 6, 2026, 12:55 am
শিরোনাম :
নারায়ণগঞ্জে ছা’ত্রদ’ল ও ছা’ত্রশি’বি’রের সং’ঘ’র্ষ শিবপুর হাট স্কুল মাঠে যুবদল নেতা সোহেল রানা বলেন “মাদকনিয়ন্ত্রন নয় মাদক নির্মূল করার পক্ষে আমি” গণঅভ্যুত্থানের চেতনায় জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী পটুয়াখালীতে নানা আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত শিক্ষার্থীদের দিয়ে খাতা মূল্যায়ন, রাঙ্গাবালীতে শিক্ষক বরখাস্ত অভিযান চলাকালে রাস্তায় পড়ে থাকা পলিথিন মোড়ানো ব্যাগে পাওয়া গেল ৬ হাজার ২০০ পিছ ইয়াবা ট্যাবলেট । জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টাকা না দিলে মাদক মামলায় ফাঁসিয়ে গুলির হুমকি, বরখাস্ত ৭ পুলিশ প্রশ্ন করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ গণপূর্তের প্রকৌশলীর বিরুদ্ধে বাংলাদেশে বিনিয়োগ মানেই ৩০০ কোটির বাজারে প্রবেশের সুযোগ : ববি হাজ্জাজ

ভাঙা-কুয়াকাটা মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন

অপূর্ব সরকার,পটুয়াখালী জেলা প্রতিনিধি:

অপূর্ব সরকার,পটুয়াখালী জেলা প্রতিনিধি:

ভাঙা-কুয়াকাটা মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন অনুষ্ঠিত। মঙ্গলবার (৩০ জুন) সকালে পটুয়াখালী বাস টার্মিনাল সংলগ্ন সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, জেলা বাস-মিনিবাস মালিক সমিতি, বাস-মিনিবাস শ্রমিক সমিতিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, দেশের অন্যতম পর্যটন কেন্দ্র কুয়াকাটা এবং দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ জেলা পটুয়াখালীর সঙ্গে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের যোগাযোগের প্রধান মাধ্যম ভাঙা-কুয়াকাটা মহাসড়ক। সড়কটিতে যানবাহনের চাপ দিন দিন বৃদ্ধি পাওয়ায় প্রায়ই যানজট ও দুর্ঘটনার ঘটনা ঘটছে।

তারা আরও বলেন, পর্যটন, ব্যবসা-বাণিজ্য ও আঞ্চলিক অর্থনীতির বিকাশে মহাসড়কটি ৬ লেনে উন্নীত করা অত্যন্ত জরুরি। এতে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার আমূল উন্নয়ন হবে এবং যাতায়াত আরও নিরাপদ ও দ্রুততর হবে।

মানববন্ধন থেকে বক্তারা ভাঙা-কুয়াকাটা মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।



ফেসবুকে আমরা