August 3, 2026, 9:55 am
শিরোনাম :
সাবেক স্বামীর বিরুদ্ধে ব্যক্তিগত ছবি-ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, ন্যায়বিচার চাইলেন শাবনুর আক্তার উন্নতমানের পণ্য ও বিশ্বস্ত সেবায় আলিফ ফুড প্রোডাক্ট লিমিটেড। ২৮ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ ঢাকার চারপাশের নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর মোটরসাইকেলের সামনেও বসছে নম্বর প্লেট হানিট্র্যাপ চক্রের মূলহোতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাউফলে মানববন্ধন ফ্যাসিবাদ উৎখাতের পর্ব শেষ, এখন দেশ গড়ার পালা : জহির উদ্দিন স্বপন মেট্রো স্টেশনে ব্যাগে থাকা বস্তু বোমা নয়, আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএমপির পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে কড়া সতর্কতা পরিচ্ছন্ন ঢাকার বার্তা ৭৫ ওয়ার্ডে একযোগে ‘ক্লিনিং ডে’, ব্যতিক্রমী বর্জ্য শোভাযাত্রা; নাগরিক সচেতনতার ওপর জোর ডিএসসিসির

ভাইয়ের লোক’ পরিচয়ে দাপট দেখিয়ে লাইনে না দাঁড়িয়ে তেল নেওয়ার চেষ্টা, বাধা দেওয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ জবি ছাত্রদল নেতা হিমেলসহ নেতাকর্মীদের বিরুদ্ধে

প্রিয়া চৌধুরী

প্রিয়া চৌধুরী:

পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী কিউ জি সামদানী অ্যান্ড কোং পেট্রোল পাম্পে বকেয়া টাকা পরিশোধের দাবি ও নিয়ম ভেঙে তেল নিতে চাওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ীকে মারধর ও অপদস্থ করার অভিযোগ উঠেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল নেতা মেহেদী হাসান হিমেলসহ নেতাকর্মীদের বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে পাম্পে মোটরসাইকেলের দীর্ঘ লাইনের মধ্যে সাইফ ও সুমন নামের দুই ব্যক্তি নিজেদের ‘হিমেল ভাইয়ের লোক’ পরিচয় দিয়ে লাইনে না দাঁড়িয়ে তেল নিতে চান। এ সময় উপস্থিত চালকরা প্রতিবাদ করলে তারা প্রভাব খাটানোর চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।

পরে পাম্পের দায়িত্বপ্রাপ্ত জামিল ওয়াহেদ (মুহিদ) তাদের আগের ১,৫০০ টাকা বকেয়া পরিশোধ করতে বললে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে জবি ছাত্রদল নেতা মেহেদী হাসান হিমেল ঘটনাস্থলে এসে অনুসারীদের নিয়ে জামিল ওয়াহেদকে বাহাদুর শাহ পার্কের পানির ট্যাংকের নিচে নিয়ে যান। সেখানে তাকে মারধর, অপমান ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়।

তাকে উদ্ধার করতে গেলে পাম্পের ম্যানেজার বশিরও আহত হন বলে জানা গেছে।

ভুক্তভোগী জামিল ওয়াহেদ বলেন, “আমি একজন ব্যবসায়ী। বকেয়া টাকা চাওয়াই কি আমার অপরাধ?”

তবে অভিযোগ অস্বীকার করে মেহেদী হাসান হিমেল বলেন, “মারধরের ঘটনা ঘটেনি, ছোটখাটো ঝামেলা হয়েছিল, পরে মীমাংসা হয়েছে।”

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

উল্লেখ্য, ঘটনাটি নিয়ে ইতোমধ্যে কয়েকটি নিউজ পোর্টালে সংবাদ প্রকাশ করা হয়েছে।



ফেসবুকে আমরা