August 5, 2026, 10:04 pm
শিরোনাম :
নারায়ণগঞ্জে ছা’ত্রদ’ল ও ছা’ত্রশি’বি’রের সং’ঘ’র্ষ শিবপুর হাট স্কুল মাঠে যুবদল নেতা সোহেল রানা বলেন “মাদকনিয়ন্ত্রন নয় মাদক নির্মূল করার পক্ষে আমি” গণঅভ্যুত্থানের চেতনায় জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী পটুয়াখালীতে নানা আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত শিক্ষার্থীদের দিয়ে খাতা মূল্যায়ন, রাঙ্গাবালীতে শিক্ষক বরখাস্ত অভিযান চলাকালে রাস্তায় পড়ে থাকা পলিথিন মোড়ানো ব্যাগে পাওয়া গেল ৬ হাজার ২০০ পিছ ইয়াবা ট্যাবলেট । জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টাকা না দিলে মাদক মামলায় ফাঁসিয়ে গুলির হুমকি, বরখাস্ত ৭ পুলিশ প্রশ্ন করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ গণপূর্তের প্রকৌশলীর বিরুদ্ধে বাংলাদেশে বিনিয়োগ মানেই ৩০০ কোটির বাজারে প্রবেশের সুযোগ : ববি হাজ্জাজ

বাকেরগঞ্জে কথিত ‘ইউনুচ বাহিনীর’ দৌরাত্ম্য: চাঁদা না দেওয়ায় দোকান ভাঙচুরের অভিযোগ

বরিশাল প্রতিনিধি

 

বরিশাল প্রতিনিধি:

বাকেরগঞ্জ উপজেলার মধ্য গোমা এলাকায় কথিত ‘ইউনুচ বাহিনী’র বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল, হামলা ও ভয়ভীতি প্রদর্শনের গুরুতর অভিযোগ উঠেছে। সর্বশেষ রবিবার (৭ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে মিজানুর রহমান রিবুর একটি দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

 

ভুক্তভোগী মিজানুর রহমান রিবু অভিযোগ করে বলেন, পাঁচ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ইউনুচ খানের নেতৃত্বাধীন মাসুদ খান, শাহাআলম খান, শাহিন খান, অহিদ হাং, জহিরুল, সিরাজ, মিরাজ, সবুজ, তাসলিমা, হাসিনা, ময়না, সুমনসহ আরও কয়েকজন ও তার পরিবারের লোকজন তার দোকানে হামলা চালায়। এ সময় তারা দোকানের আসবাবপত্র ভাঙচুর, মালামাল লুটপাট এবং তাকে মারধর করে বলে তিনি দাবি করেন। একই সঙ্গে তার জমি দখলের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

 

স্থানীয়দের অভিযোগ, আবুল কাসেম খানের ছেলে ইউনুচ খানের নেতৃত্বে ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ দল দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার করে চাঁদাবাজি, জমি ও বালুমহল দখল, সালিশের নামে অর্থ আদায়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। প্রতিবাদ করলে হামলা ও হুমকির মুখে পড়তে হয় বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা।

 

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিলুর রহমান বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

তবে অভিযুক্ত ইউনুচ খানের বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। #



ফেসবুকে আমরা