August 6, 2026, 2:49 am
শিরোনাম :
নারায়ণগঞ্জে ছা’ত্রদ’ল ও ছা’ত্রশি’বি’রের সং’ঘ’র্ষ শিবপুর হাট স্কুল মাঠে যুবদল নেতা সোহেল রানা বলেন “মাদকনিয়ন্ত্রন নয় মাদক নির্মূল করার পক্ষে আমি” গণঅভ্যুত্থানের চেতনায় জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী পটুয়াখালীতে নানা আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত শিক্ষার্থীদের দিয়ে খাতা মূল্যায়ন, রাঙ্গাবালীতে শিক্ষক বরখাস্ত অভিযান চলাকালে রাস্তায় পড়ে থাকা পলিথিন মোড়ানো ব্যাগে পাওয়া গেল ৬ হাজার ২০০ পিছ ইয়াবা ট্যাবলেট । জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টাকা না দিলে মাদক মামলায় ফাঁসিয়ে গুলির হুমকি, বরখাস্ত ৭ পুলিশ প্রশ্ন করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ গণপূর্তের প্রকৌশলীর বিরুদ্ধে বাংলাদেশে বিনিয়োগ মানেই ৩০০ কোটির বাজারে প্রবেশের সুযোগ : ববি হাজ্জাজ

বাংলাদেশ প্রেসক্লাবের ঢাকা মহানগর ও ঢাকা জেলা কমিটি ঘোষণা সাংবাদিকদের সাংবিধানিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ প্রেসক্লাবের ঢাকা মহানগর ও ঢাকা জেলা কমিটির নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। একই অনুষ্ঠানে সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও আইনি জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে সাংবিধানিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।

বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান ঢাকা মহানগর কমিটিতে দৈনিক বর্তমান কথার সম্পাদক ও প্রকাশক টি. এম. শওকত আলী মোস্তফা-কে সভাপতি, আল আমিন খান-কে সাধারণ সম্পাদক এবং আব্দুস সবুর রবিন-কে সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা করেন।

এছাড়া ঢাকা জেলা কমিটিতে পিন্টু শেখ-কে সভাপতি এবং জামাল উদ্দিন-কে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংবাদিকতার মানোন্নয়ন, পেশাগত নৈতিকতা ও সাংবিধানিক অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত সাংবিধানিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ প্রেসক্লাবের প্রধান আইন উপদেষ্টা, দুদক ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী লুৎফর রহমান।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ প্রেসক্লাবের সাংবাদিক প্রশিক্ষণ কর্মসূচির কেন্দ্রীয় প্রধান সমন্বয়কারী, সাবেক বিসিএস কর্মকর্তা ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আব্দুল বাসিত ভূইয়া। তিনি সাংবাদিকদের সংবিধান, গণমাধ্যম আইন, পেশাগত নৈতিকতা, তথ্য যাচাই এবং দায়িত্বশীল সংবাদ পরিবেশনের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ প্রেসক্লাবের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগর ও ঢাকা জেলার নবগঠিত কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন জেলা থেকে আগত সাংবাদিক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা সাংবাদিকদের ঐক্য, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করেন।



ফেসবুকে আমরা