July 30, 2026, 12:56 pm
শিরোনাম :
ইউসুফ হত্যা: তদন্ত ভিন্নখাতে নেওয়ার অভিযোগ ‘মূল হোতাদের আড়াল করতেই রাজনৈতিকভাবে জড়ানোর চেষ্টা’ সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগদখলের অধিকার থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী ডিএসসিসির ৪ হাজার ৪ কোটি ৬০ লাখ টাকার বাজেট কর না বাড়িয়ে রাজস্ব বাড়ানোর লক্ষ্য, উন্নয়ন খাতে ১,৯০৪ কোটি টাকা পটুয়াখালীতে হেরোইনসহ দুই নারী আটক বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা সাংবিধানিক প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত নন্দীপাড়া ব্রিজ থেকে বাসাবো বিশ্বরোড: ভাঙা সড়কে প্রতিদিন ঝুঁকি, কবে মিলবে স্বস্তি? পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থায় এগোচ্ছে সরকার শিল্পখাতে গ্যাস সংকট কাটাতে সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণের উদ্যোগ সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন

ফিলিং স্টেশনে আজও মিলছে না পর্যাপ্ত গ্যাস

আমাদের কলম অনলাইন ডেস্ক

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ ব্যাহত হওয়ায় রাজধানীজুড়ে দেখা দিয়েছে গ্যাস সংকট। রোববার (২৬ জুলাই) সকাল থেকে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে ভোগান্তির এমন চিত্র দেখা যাচ্ছে। ফিলিং স্টেশনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না পর্যাপ্ত গ্যাস।

সিএনজিচালিত যানবাহনের চালকরা বলছেন, ভোররাত থেকে তারা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। সময়মতো গ্যাস না পাওয়ায় তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। গ্যাস সংকটের প্রভাব পড়েছে চালকদের আয়-রোজগারে।

একই চিত্র বাসাবাড়িতেও। চুলা না জ্বলায় রান্না করতে পারছেন না অনেকে। পাম্প কর্তৃপক্ষ বলছে, গ্যাসের চাপ কম থাকায় চাহিদা অনুযায়ী সরবরাহ সম্ভব হচ্ছে না।

পেট্রোবাংলা জানিয়েছে, গত মঙ্গলবার আগুন লাগার পর মহেশখালীর এক্সিলারেট এনার্জির টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। তবে বৃহস্পতিবার থেকে টার্মিনালে কাজ শুরু করেছে যুক্তরাজ্য ও আরব আমিরাত থেকে আসা বিশেষজ্ঞ দল।

আরও জানায়, প্রতিদিন সরবরাহ করা মোট গ্যাসের ৩৫ থেকে ৪০ শতাংশই আসে এলএনজি থেকে। দিনে গ্যাসের চাহিদা ৩৮০ কোটি ঘনফুট। যদিও গত বছর থেকে দিনে গড়ে ২৭০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে।



ফেসবুকে আমরা