August 3, 2026, 9:57 am
শিরোনাম :
সাবেক স্বামীর বিরুদ্ধে ব্যক্তিগত ছবি-ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, ন্যায়বিচার চাইলেন শাবনুর আক্তার উন্নতমানের পণ্য ও বিশ্বস্ত সেবায় আলিফ ফুড প্রোডাক্ট লিমিটেড। ২৮ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ ঢাকার চারপাশের নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর মোটরসাইকেলের সামনেও বসছে নম্বর প্লেট হানিট্র্যাপ চক্রের মূলহোতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাউফলে মানববন্ধন ফ্যাসিবাদ উৎখাতের পর্ব শেষ, এখন দেশ গড়ার পালা : জহির উদ্দিন স্বপন মেট্রো স্টেশনে ব্যাগে থাকা বস্তু বোমা নয়, আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএমপির পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে কড়া সতর্কতা পরিচ্ছন্ন ঢাকার বার্তা ৭৫ ওয়ার্ডে একযোগে ‘ক্লিনিং ডে’, ব্যতিক্রমী বর্জ্য শোভাযাত্রা; নাগরিক সচেতনতার ওপর জোর ডিএসসিসির

পটুয়াখালীতে ৭৭ কেন্দ্রে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা: অংশ নিচ্ছে ২৫,২৩০ পরীক্ষার্থী, সব কেন্দ্রে সিসি ক্যামেরা

অপূর্ব সরকার, পটুয়াখালী প্রতিনিধি:

 

অপূর্ব সরকার, পটুয়াখালী প্রতিনিধিঃ

সারা দেশের মতো পটুয়াখালীতেও শুরু হয়েছে এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা। জেলার ৮টি উপজেলায় মোট ৭৭টি কেন্দ্রে ২৫ হাজার ২৩০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এবার প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনসহ নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০ টা থেকে সারাদেশে একযোগে এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা শুরু হয়েছে। পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা ও আইসিটি অফিস সূত্রে জানা গেছে, এরই অংশ হিসেবে পটুয়াখালী জেলার ৮টি উপজেলায় মোট ৭৭টি শিক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা অংশগ্রহণ করছে।

এর মধ্যে ৪২টি কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থী ১৬ হাজার ২৯৯ জন, ২২টি কেন্দ্রে দাখিল পরীক্ষার্থী ৬ হাজার ৯১০ জন এবং ১৩টি কেন্দ্রে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থী ২ হাজার ২১ জন পরীক্ষায় অংশ নিচ্ছে। সব মিলিয়ে জেলার মোট পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ২৩০ জন।

 

উপজেলা ভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা হলো—সদর উপজেলায় ৪ হাজার ৮৪৯ জন, বাউফলে ৬ হাজার ২৬৭ জন, দুমকিতে ১ হাজার ৭৬১ জন, দশমিনায় ২ হাজার ৫০ জন, মির্জাগঞ্জে ২ হাজার ৩২ জন, গলাচিপায় ৪ হাজার ৩৯ জন, কলাপাড়ায় ৩ হাজার ২১ জন এবং রাঙ্গাবালী উপজেলায় ১ হাজার ২১১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী জানিয়েছেন, নকলমুক্ত, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা আয়োজনের লক্ষ্যে মাননীয় শিক্ষা মন্ত্রীর নির্দেশনায় এ বছর প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ, একাধিক ভিজিল্যান্স টিম গঠন এবং কেন্দ্রসমূহে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও র‍্যাব মোতায়েনসহ সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

তিনি আরও জানান, পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং যেকোনো ধরনের অনিয়ম কঠোরভাবে দমন করা হবে।



ফেসবুকে আমরা