
অপূর্ব সরকার, পটুয়াখালী প্রতিনিধি:
“সরকারি খরচে বিরোধ শেষ,সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালী জেলা লিগ্যাল এইড কমিটি এর আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা এবং সেরা প্যানেল আইনজীবী পুরস্কার প্রদান করা হয়েছে।সোমবার সকালে জেলা জজকোর্ট আদালত প্রাঙ্গণে পটুয়াখালী জেলা লিগ্যাল এইড কমিটি চেয়ারম্যান (সিনিয়র জেলা ও দায়রা জজ) মোঃ শহিদুল্লাহ বেলুন ফেস্টুন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস এর র্যালির শুভ উদ্বোধন করেন। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে “সরকারি খরচে বিরোধ শেষ,সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এর সম্মেলন কক্ষে পটুয়াখালী জেলা লিগ্যাল এইড কমিটি চেয়ারম্যান (সিনিয়র জেলা ও দায়রা জজ) মোঃ শহিদুল্লাহ এর সভাপতিত্বে এক আলেঅচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় স্বাগত বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সিভিল জজ) মোঃ রাসেল মজুমদার।
এছাড়া ও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মাদ শহিদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার মোঃ আবু ইউসুফ, পটুয়াখালী জেলা পরিষদ প্রশাসক এবং জেলা বিএনপি‘র সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি,জেলা বিএনপি‘র সাধারন সম্পাদক এবং পিপি এ্যাড. মুজবুর রহমান টোটন,জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড, মো. হুমায়ুন কবির প্রমুখ|আলোচনা সভা শেষে সেরা প্যালেন আইনজীবীদের ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।
এছাড়াও দিবসটি উপলক্ষ্যে আদালত প্রাঙ্গণে আইনী সহায়তা পরামর্শ কেন্দ্র খোলা হয়েছে।