August 3, 2026, 3:03 pm
শিরোনাম :
১৬০৯ কোটি টাকার এক্সেল লোড প্রকল্প ‘লাইফ সাপোর্টে’ সাত বছরেও কেনা হয়নি মূল যন্ত্র, অর্ধেকের কম বাস্তবায়নে ঝুঁকিতে মহাসড়ক সুরক্ষা ‘৩% দুলাল’ বিতর্কে এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহসানুজ্জামান: দুর্নীতি, কমিশন বাণিজ্য ও রাজনৈতিক প্রভাবের অভিযোগে প্রশ্নের মুখে মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা নারী থেকে দুর্নীতি—বিভিন্ন অভিযোগে আলোচনায় গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুল আলম খান সাবেক স্বামীর বিরুদ্ধে ব্যক্তিগত ছবি-ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, ন্যায়বিচার চাইলেন শাবনুর আক্তার উন্নতমানের পণ্য ও বিশ্বস্ত সেবায় আলিফ ফুড প্রোডাক্ট লিমিটেড। ২৮ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ ঢাকার চারপাশের নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর মোটরসাইকেলের সামনেও বসছে নম্বর প্লেট হানিট্র্যাপ চক্রের মূলহোতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাউফলে মানববন্ধন

নেত্রকোণায় নতুন কুঁড়ি স্পোর্টস অ্যাথলেটিক্স প্রতিযোগিতাদের মধ্যে পুরস্কার বিতরণ

শহীদুল ইসলাম নেত্রকোনা

সারাদেশের মতো নেত্রকোণাও বর্ণাঢ্য আয়োজনে চলছে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬। এরই ধারাবাহিকতায় ৯ মে শনিবার দুপুরে নেত্রকোণা মোক্তার পাড়া মাঠে  নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর বিভিন্ন উপজেলা ও পৌরসভা থেকে আগত খেলোয়ার জেলা পর্যায় অ্যাথলেটিক্স প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা পৌরসভার প্রশাসক মোঃ আরিফুল ইসলাম সরদার ও নেত্রকোনা সদর সার্কেল সজল কুমার সরকার।

অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে ১০০-২০০ মিটার দৌড়,  সাঁতার,দীর্ঘ লাফ বালক বালিকা বিভাগে বিভিন্ন ইভেন্টে চ্যাম্পিয়ন ও রানার্স আপ বিজয়ীদের মধ্যে মেডেল ও সনদ বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি খন্দকার মুশফিকুর রহমান বলেন,আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। এমন একটি সুচিন্তিত,প্রত্যয়শীল ও সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করার জন্য। আমরা বিশ্বাস করি নতুন কুঁড়ি স্পোর্টস২০২৬ এর মাধ্যমে গড়ে ওঠা নতুন প্রজন্ম একদিন বাংলাদেশের দায়িত্ব সঠিকভাবে পালন করবে এবং দেশকে আরো এগিয়ে নিয়ে যাবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা ক্রীড়া অফিসার সেতু আক্তার জেলা ক্রীড়া সংগঠন হেদায়েত উল্লাহ রুমিন,ক্রীড়া সংগঠন আবুল কাশেমসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও গণমাধ্যম কর্মী।

গত ২ মে থেকে শুরু হওয়া নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এ নেত্রকোণা জেলার ১০টি উপজেলা ও ৫টি পৌরসভা থেকে বিপুলসংখ্যক খেলোয়াড় অংশগ্রহণ করেন।



ফেসবুকে আমরা