July 30, 2026, 2:55 pm
শিরোনাম :
ইউসুফ হত্যা: তদন্ত ভিন্নখাতে নেওয়ার অভিযোগ ‘মূল হোতাদের আড়াল করতেই রাজনৈতিকভাবে জড়ানোর চেষ্টা’ সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগদখলের অধিকার থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী ডিএসসিসির ৪ হাজার ৪ কোটি ৬০ লাখ টাকার বাজেট কর না বাড়িয়ে রাজস্ব বাড়ানোর লক্ষ্য, উন্নয়ন খাতে ১,৯০৪ কোটি টাকা পটুয়াখালীতে হেরোইনসহ দুই নারী আটক বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা সাংবিধানিক প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত নন্দীপাড়া ব্রিজ থেকে বাসাবো বিশ্বরোড: ভাঙা সড়কে প্রতিদিন ঝুঁকি, কবে মিলবে স্বস্তি? পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থায় এগোচ্ছে সরকার শিল্পখাতে গ্যাস সংকট কাটাতে সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণের উদ্যোগ সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন

নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের পৌলানপুরে টেক্সটাইল শ্রমিক কর্তৃক কিশোরীকে পাশবিক নির্যাতন: সহযোগী গ্রেফতার, মূলহোতা পলাতক

আবু নাঈম রিপন :(নরসিংদী) প্রতিনিধি:

 

আবু নাঈম রিপন :(নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর মাধবদী থানাধীন পৌলানপুর এক টেক্সটাইল মিলের ১৬ বছর বয়সী কিশোরী শ্রমিককে ফুসলিয়ে ঘরে নিয়ে পাশবিক নির্যাতন ও যৌন নিপীড়নের নৃশংস ঘটনা ঘটেছে। গত ৩ জুন (২০২৬) রাতে মেহেরপাড়া ইউনিয়নের পৌলানপুর গোডাউন এলাকায় এই ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় জনতা এক ধর্ষককে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করলেও মূলহোতা পালিয়ে গেছে।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী ‘বান্দব টেক্সটাইল মিল’ থেকে ডিউটি শেষে বাড়ি ফিরছিল। পথিমধ্যে ওত পেতে থাকা দুই বখাটে তাকে ফুসলিয়ে মাহবুব নামের এক আসামির টিনশেড ঘরের দ্বিতীয় তলায় নিয়ে যায়।

মূল অপরাধ: ঘরে নিয়ে ১নং আসামি মোশারফ মিয়া (৩০) কিশোরীকে জোরপূর্বক খাটে ফেলে পাশবিক নির্যাতন (পায়ুপথে ধর্ষণ) চালায়।

সহযোগিতা ও শ্লীলতাহানি: এই নৃশংসতার সময় দরজায় পাহারা দিচ্ছিল ২নং আসামি মোঃ মাহবুব (২৬)। পরে সে নিজেও ঘরে ঢুকে কিশোরীকে যৌন নিপীড়ন ও শ্লীলতাহানি করে।

কিশোরীর ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে মূল ধর্ষক মোশারফ মিয়া কৌশলে পালিয়ে যায়। তবে স্থানীয় জনতা, যৌন নিপীড়ক মাহবুবকে ঘটনাস্থলেই অবরুদ্ধ করে গণধোলাই দেয় এবং মাধবদী থানা পুলিশে সোপর্দ করে।

থানা পুলিশের বক্তব্য:

মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন জানান, “খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে ছি,

এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী কিশোরীর বাবার লিখিত অভিযোগের প্রেক্ষিতে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। প্রধান আসামি মোশারফকে গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে জোর অভিযান চালাচ্ছে।



ফেসবুকে আমরা