July 30, 2026, 2:10 pm
শিরোনাম :
ইউসুফ হত্যা: তদন্ত ভিন্নখাতে নেওয়ার অভিযোগ ‘মূল হোতাদের আড়াল করতেই রাজনৈতিকভাবে জড়ানোর চেষ্টা’ সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগদখলের অধিকার থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী ডিএসসিসির ৪ হাজার ৪ কোটি ৬০ লাখ টাকার বাজেট কর না বাড়িয়ে রাজস্ব বাড়ানোর লক্ষ্য, উন্নয়ন খাতে ১,৯০৪ কোটি টাকা পটুয়াখালীতে হেরোইনসহ দুই নারী আটক বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা সাংবিধানিক প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত নন্দীপাড়া ব্রিজ থেকে বাসাবো বিশ্বরোড: ভাঙা সড়কে প্রতিদিন ঝুঁকি, কবে মিলবে স্বস্তি? পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থায় এগোচ্ছে সরকার শিল্পখাতে গ্যাস সংকট কাটাতে সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণের উদ্যোগ সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে – আমানউল্লাহ আমান

আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা

ঢাকা–২ আসনের সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান–এর নেতৃত্বে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়াবে এবং নতুনভাবে জাগ্রত হবে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) কেরানীগঞ্জের আটি ভাওয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে মডেল উপজেলা বিএনপির আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সংসদ সদস্য আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ পরিচালনা করছেন। জিয়াউর রহমানের শুরু করা খাল খনন কর্মসূচি নতুন করে কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে সুফল বয়ে আনবে।

ঢাকা-২ আসনের নবনির্বাচিত এই সংসদ সদস্য বলেন, জনগণ ভালোবেসে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় বসিয়েছে। তাই জনগণের সুখ-দুঃখে পাশে থাকা সরকারের দায়িত্ব। তিনি উল্লেখ করেন, সেই অঙ্গীকার নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ শুরু করেছেন।

আমান উল্লাহ আমান বলেন, দীর্ঘ ১৭ বছর পর অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অনুষ্ঠিত সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটে তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তাঁর দাবি, এই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হয়েছে এবং ভবিষ্যতেও একই ব্যবস্থায় নির্বাচনের ধারাবাহিকতা বজায় রাখা হবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, “গণতন্ত্রে ফিরে আসতে হলে নির্বাচনের বিকল্প নেই। নির্বাচনের মাধ্যমেই গণতান্ত্রিক সরকার গঠিত হয়।” জুলাই আন্দোলনে শিক্ষার্থী ও সাধারণ মানুষের আত্মত্যাগের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, তাদের ত্যাগের বিনিময়েই বর্তমান সরকারের পথ সুগম হয়েছে। এ সরকারের কার্যক্রম অব্যাহত রাখতে জনগণকে সহযোগিতার আহ্বান জানান তিনি।

স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে আমান উল্লাহ আমান বলেন, কেরানীগঞ্জের ঢাকা–২ আসনকে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজিমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করবেন।

ইফতার মাহফিলে ১৫ হাজারের বেশি সাধারণ মানুষ ও নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সভাপতি শামীম হাসান, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী ও সিনিয়র যুগ্ম সম্পাদক মো. মনিরুল হক মনির ওয়ালীউল্লাহ সেলিম,আসাদুজ্জামান রিপনসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।



ফেসবুকে আমরা