August 3, 2026, 3:03 pm
শিরোনাম :
১৬০৯ কোটি টাকার এক্সেল লোড প্রকল্প ‘লাইফ সাপোর্টে’ সাত বছরেও কেনা হয়নি মূল যন্ত্র, অর্ধেকের কম বাস্তবায়নে ঝুঁকিতে মহাসড়ক সুরক্ষা ‘৩% দুলাল’ বিতর্কে এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহসানুজ্জামান: দুর্নীতি, কমিশন বাণিজ্য ও রাজনৈতিক প্রভাবের অভিযোগে প্রশ্নের মুখে মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা নারী থেকে দুর্নীতি—বিভিন্ন অভিযোগে আলোচনায় গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুল আলম খান সাবেক স্বামীর বিরুদ্ধে ব্যক্তিগত ছবি-ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, ন্যায়বিচার চাইলেন শাবনুর আক্তার উন্নতমানের পণ্য ও বিশ্বস্ত সেবায় আলিফ ফুড প্রোডাক্ট লিমিটেড। ২৮ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ ঢাকার চারপাশের নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর মোটরসাইকেলের সামনেও বসছে নম্বর প্লেট হানিট্র্যাপ চক্রের মূলহোতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাউফলে মানববন্ধন

ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে উত্তরা ১২ নং সেক্টরে শুরু হয়েছে পরিবেশ পরিচ্ছন্নতা সপ্তাহ’২০২৬

আমাদের কলম অনলাইন ডেস্ক

রাজধানীর উত্তরা সেক্টর-১২ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সেক্টরের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে শুরু হয়েছে পরিবেশ পরিচ্ছন্নতা সপ্তাহ-২০২৬।

শুক্রবার (৮ মে ২০২৬) সকালে এ উপলক্ষে সেক্টরের বিভিন্ন সড়কে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রায় সেক্টর-১২ ওয়েলফেয়ার সোসাইটির কার্যনির্বাহী পরিষদের সদস্য, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সোসাইটির সদস্য ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

আয়োজকরা জানান, ডেঙ্গু ও চিকনগুনিয়ার বিস্তার রোধে সেক্টরের প্রতিটি বাসাবাড়ি পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং আবর্জনার ভাগাড় হিসেবে চিহ্নিত খালি প্লটগুলো পরিষ্কার করার লক্ষ্যে এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

শোভাযাত্রা শেষে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, এর জন্য সাধারণ মানুষের সচেতনতা ও সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত জরুরি। সকলের সহযোগিতা ও সচেতনতায় উত্তরা সেক্টর-১২কে ডেঙ্গুমুক্ত রাখার প্রত্যাশা ব্যক্ত করে “পরিবেশ পরিচ্ছন্নতা সপ্তাহ-২০২৬”-এর উদ্বোধনী কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি শরীফ সান্টু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সহ-সভাপতি মফিজ উদ্দীন সরকার, অর্থ সম্পাদক কাজী মো. আবুল হাসান, নিরাপত্তা বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শাহীন, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক মনজুর হোসেন খান, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক খালেদুর রহমান, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা কবিরুজ্জামান, নাসির উদ্দীন, সুজন আলী ও মো. ওবায়েদুর রহমান।

এছাড়া সেক্টরবাসীর পক্ষে উপস্থিত ছিলেন হেলাল উদ্দিন, সৈয়দ আহম্মদ, কামরুজ্জামান, সুফি সাদিক, আব্দুল জলিল, মানিক, ইঞ্জিনিয়ার আলমগীর কবির, আনোয়ার হোসেন, আবু সায়েম, শাহ আলী, মাসুদুর রহমান ও খালিদ হোসেনসহ সোসাইটির অধিকাংশ সদস্য ও স্থানীয় বাসিন্দারা।



ফেসবুকে আমরা