June 20, 2026, 12:28 pm
শিরোনাম :
হাইতির বিপক্ষে ব্রাজিলের জয়, মাথা ন্যাড়া করে কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক পরিসংখ্যান বলছে ফাইনাল নিশ্চিত ব্রাজিলের একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মির্জা ফখরুল বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের তিন খেলোয়াড়! পদ্মার এক ইলিশের দাম ৮ হাজার ৪৬০ টাকা প্রধানমন্ত্রীর চীন সফরে সই হতে পারে ১৭ চুক্তি: পররাষ্ট্র সচিব পটুয়াখালীতে জুয়েলারি দোকানে দুর্ধষ্য চুরি: আনুমানিক ১৫ লক্ষাধিক টাকার মালামাল লুট, আতঙ্কে ব্যবসায়ীরা বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও মাদক সহ শীর্ষ সন্ত্রাসী ‘অটো সজল’ ও তার তিন সহযোগীকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ মাদক, সন্ত্রাস, ধর্ষণ ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে মুগদায় বিক্ষোভ মিছিল বাংলা টিভির সামাদুল হককে ঘিরে একের পর এক অভিযোগ

ডিসেম্বরে ভারতে হতে পারে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ

আমাদের কলম অনলাইন ডেস্ক

অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগ (বিবিএল) এবার ভারতের মাটিতে আয়োজনের পরিকল্পনা করছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দেশটির সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ মৌসুমের বিগ ব্যাশের উদ্বোধনী ম্যাচটি আগামী ডিসেম্বরের মাঝামাঝিতে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে।

ভারতের বিশাল ক্রিকেট বাজারকে আরও কাছ থেকে ধরতেই এই উদ্যোগ নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সম্প্রতি সংস্থাটির একটি প্রতিনিধি দল চেন্নাই সফর করে। তারা আইপিএলে চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ সরাসরি দেখেন এবং বিসিসিআই ও তামিলনাডু ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

ক্রিকেট অস্ট্রেলিয়ার এক প্রতিনিধি জানিয়েছেন, ভারত-অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতেই চেন্নাইয়ে বিগ ব্যাশ আয়োজনের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। যদিও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে বিসিসিআইয়ের সঙ্গে বিষয়টি নিয়ে ঘনিষ্ঠভাবে কাজ চলছে।

বিগ ব্যাশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিও এই উদ্যোগে ইতিবাচক সাড়া দিয়েছে। ব্রিসবেন হিটের প্রধান নির্বাহী টেরি সোয়েনসন বলেন, আন্তর্জাতিক পর্যায়ে তাদের দলের বড় সমর্থকগোষ্ঠী রয়েছে এবং তারা এই পরিকল্পনাকে পূর্ণ সমর্থন দিচ্ছেন।

ব্রিসবেন হিট ছাড়াও মেলবোর্ন রেনেগেডস, মেলবোর্ন স্টার্স ও সিডনি থান্ডারের মতো দলগুলোও ভারতে খেলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে।

তবে সূচি নির্ধারণে কিছু জটিলতাও রয়েছে। বর্তমানে অস্ট্রেলিয়ার কোনো শহর থেকে সরাসরি চেন্নাইয়ে ফ্লাইট নেই। মেলবোর্ন থেকে দিল্লি এবং সিডনি থেকে বেঙ্গালুরুতে সরাসরি ফ্লাইট থাকলেও যাত্রায় সময় লাগে প্রায় ১১ থেকে ১২ ঘণ্টা। সরাসরি চেন্নাই ফ্লাইট চালু হলেও সময় লাগতে পারে প্রায় ১৩ ঘণ্টা।

ফলে খেলোয়াড়দের বিশ্রাম ও দীর্ঘ ভ্রমণের বিষয়টি মাথায় রেখেই সূচি চূড়ান্ত করতে হবে আয়োজকদের।

উল্লেখ্য, বিগ ব্যাশের ১৫তম আসরের চ্যাম্পিয়ন পার্থ স্কোর্চার্স। নিয়ম অনুযায়ী পরের মৌসুমের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন দল অংশ নেয়।

সূত্র: ইএসপিএন ক্রিকইনফো



ফেসবুকে আমরা