August 6, 2026, 12:55 am
শিরোনাম :
নারায়ণগঞ্জে ছা’ত্রদ’ল ও ছা’ত্রশি’বি’রের সং’ঘ’র্ষ শিবপুর হাট স্কুল মাঠে যুবদল নেতা সোহেল রানা বলেন “মাদকনিয়ন্ত্রন নয় মাদক নির্মূল করার পক্ষে আমি” গণঅভ্যুত্থানের চেতনায় জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী পটুয়াখালীতে নানা আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত শিক্ষার্থীদের দিয়ে খাতা মূল্যায়ন, রাঙ্গাবালীতে শিক্ষক বরখাস্ত অভিযান চলাকালে রাস্তায় পড়ে থাকা পলিথিন মোড়ানো ব্যাগে পাওয়া গেল ৬ হাজার ২০০ পিছ ইয়াবা ট্যাবলেট । জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টাকা না দিলে মাদক মামলায় ফাঁসিয়ে গুলির হুমকি, বরখাস্ত ৭ পুলিশ প্রশ্ন করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ গণপূর্তের প্রকৌশলীর বিরুদ্ধে বাংলাদেশে বিনিয়োগ মানেই ৩০০ কোটির বাজারে প্রবেশের সুযোগ : ববি হাজ্জাজ

ডিএসসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনিছুর রহমানের বিরুদ্ধে অভিযোগ তদন্তের নির্দেশ

সটাফ রিপোর্টার

 

স্টাফ রিপোর্টার:

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেকানিক্যাল সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মো. আনিছুর রহমানের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

সরকারি সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে মালামাল গ্রহণ না করেই ঠিকাদারদের কোটি কোটি টাকার বিল পরিশোধ, ভুয়া প্রত্যয়নপত্র তৈরি করে সরকারি অর্থ লোপাট, ক্ষমতার অপব্যবহার, টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম এবং সরকারি অর্থের অপচয়ের অভিযোগ রয়েছে। এসব অভিযোগ তদন্ত করে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, সাপ্লাই গ্যাসোলিন ও থার্মোপ্লাস্টিক পেইন্ট সংক্রান্ত কাজে কোনো মালামাল গ্রহণ না করেই প্রায় ৪ কোটি ৪১ লাখ টাকা ঠিকাদারদের বিল পরিশোধ করা হয়। এ ঘটনায় ভুয়া প্রত্যয়নপত্র ব্যবহার করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগও উত্থাপিত হয়েছে।

এছাড়া অভিযোগ রয়েছে, ২০২০ সালের সেপ্টেম্বরে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক হিসেবে আনিছুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হলেও তৎকালীন প্রভাবশালী মহলের হস্তক্ষেপে বিষয়টি দীর্ঘ চার বছরেও দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হয়নি।

সমালোচকদের দাবি, এতসব অভিযোগ থাকা সত্ত্বেও আনিছুর রহমান এখনও ডিএসসিসির গুরুত্বপূর্ণ পদে বহাল থেকে বিভিন্ন প্রকল্প ও টেন্ডার কার্যক্রম পরিচালনা করছেন।

এদিকে, ডিএসসিসির প্রকৌশল বিভাগ নিয়ে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ রয়েছে। সংস্থাটির সাবেক ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আশিকুর রহমানের বিরুদ্ধেও দীর্ঘ সময়ে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছিল। পরে বিভিন্ন আন্দোলন ও সমালোচনার মুখে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

তবে আনিছুর রহমানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে এখনও চূড়ান্ত তদন্ত শেষ হয়নি। অভিযোগের সত্যতা নির্ধারণে সরকারি তদন্ত চলমান রয়েছে। অভিযুক্ত কর্মকর্তার বক্তব্যও এই প্রতিবেদনে পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা যথাযথভাবে প্রকাশ করা হবে।



ফেসবুকে আমরা