August 6, 2026, 3:58 am
শিরোনাম :
নারায়ণগঞ্জে ছা’ত্রদ’ল ও ছা’ত্রশি’বি’রের সং’ঘ’র্ষ শিবপুর হাট স্কুল মাঠে যুবদল নেতা সোহেল রানা বলেন “মাদকনিয়ন্ত্রন নয় মাদক নির্মূল করার পক্ষে আমি” গণঅভ্যুত্থানের চেতনায় জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী পটুয়াখালীতে নানা আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত শিক্ষার্থীদের দিয়ে খাতা মূল্যায়ন, রাঙ্গাবালীতে শিক্ষক বরখাস্ত অভিযান চলাকালে রাস্তায় পড়ে থাকা পলিথিন মোড়ানো ব্যাগে পাওয়া গেল ৬ হাজার ২০০ পিছ ইয়াবা ট্যাবলেট । জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টাকা না দিলে মাদক মামলায় ফাঁসিয়ে গুলির হুমকি, বরখাস্ত ৭ পুলিশ প্রশ্ন করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ গণপূর্তের প্রকৌশলীর বিরুদ্ধে বাংলাদেশে বিনিয়োগ মানেই ৩০০ কোটির বাজারে প্রবেশের সুযোগ : ববি হাজ্জাজ

টানা ভারী বৃষ্টিতে রাজধানীতে জলজট ছয় ঘণ্টায় ৭৬ মিমি বৃষ্টিপাত, পানি নিষ্কাশনে মাঠে ডিএসসির জরুরি টিম

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক :

টানা ভারী বৃষ্টিপাতের ফলে রাজধানীর বিভিন্ন এলাকায় জলজট সৃষ্টি হয়েছে। এতে নগরবাসীর চলাচলে চরম দুর্ভোগ নেমে এসেছে এবং অনেক সড়কে যান চলাচল ধীরগতির হয়ে পড়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানীতে সর্বশেষ ছয় ঘণ্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মাসে একদিনে সর্বোচ্চ। একই সঙ্গে আজ সারাদিন ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানানো হয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) জরুরি কার্যক্রম শুরু করেছে। সংস্থাটির ওয়ার্ডভিত্তিক ইমারজেন্সি রেসপন্স টিম ভোর থেকেই মাঠে নেমে রাস্তার পানি নিষ্কাশনের মুখ পরিষ্কারসহ জলাবদ্ধতা নিরসনে কাজ করছে।

ডিএসসিসি জানিয়েছে, কমলাপুর এলাকার দুটি এবং ধোলাইখালের একটি পানির পাম্প ইতোমধ্যে চালু করা হয়েছে। এসব পাম্পের মাধ্যমে জমে থাকা বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের কার্যক্রম অব্যাহত রয়েছে।

এদিকে ওয়াসা, ডিপিডিসি ও তিতাসসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার চলমান রাস্তা খননের কারণে সৃষ্ট গর্ত এবং বিভিন্ন স্থানে ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগের বিষয়ে নগরবাসীকে বিশেষ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। জলাবদ্ধ এলাকায় চলাচলের সময় অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলারও পরামর্শ দেওয়া হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জানিয়েছে, জলাবদ্ধতা নিরসন এবং নাগরিক দুর্ভোগ কমাতে তাদের কর্মকর্তা-কর্মচারীরা সার্বক্ষণিক মাঠে কাজ করছেন। একই সঙ্গে পরিস্থিতি মোকাবিলায় নাগরিকদের ধৈর্য, সচেতনতা ও সহযোগিতা কামনা করেছে সংস্থাটি।



ফেসবুকে আমরা