August 6, 2026, 3:58 am
শিরোনাম :
নারায়ণগঞ্জে ছা’ত্রদ’ল ও ছা’ত্রশি’বি’রের সং’ঘ’র্ষ শিবপুর হাট স্কুল মাঠে যুবদল নেতা সোহেল রানা বলেন “মাদকনিয়ন্ত্রন নয় মাদক নির্মূল করার পক্ষে আমি” গণঅভ্যুত্থানের চেতনায় জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী পটুয়াখালীতে নানা আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত শিক্ষার্থীদের দিয়ে খাতা মূল্যায়ন, রাঙ্গাবালীতে শিক্ষক বরখাস্ত অভিযান চলাকালে রাস্তায় পড়ে থাকা পলিথিন মোড়ানো ব্যাগে পাওয়া গেল ৬ হাজার ২০০ পিছ ইয়াবা ট্যাবলেট । জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টাকা না দিলে মাদক মামলায় ফাঁসিয়ে গুলির হুমকি, বরখাস্ত ৭ পুলিশ প্রশ্ন করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ গণপূর্তের প্রকৌশলীর বিরুদ্ধে বাংলাদেশে বিনিয়োগ মানেই ৩০০ কোটির বাজারে প্রবেশের সুযোগ : ববি হাজ্জাজ

টানা বর্ষণে রাজধানীতে জলাবদ্ধতা, কাকলী-বনানী-খিলক্ষেতে তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক |

টানা ভারী বর্ষণে রাজধানীর বিভিন্ন নিচু এলাকা জলাবদ্ধতায় তলিয়ে গেছে। এতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাকলী র‍্যাম্পের নিচের অংশ, বনানী, খিলক্ষেত, ঢাকা গেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দীর্ঘ যানজটে আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা।

রবিবার (১২ জুলাই) সকাল থেকে অব্যাহত বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় সড়কে পানি জমে যায়। বিশেষ করে কাকলী মোড়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নেমে আসা যানবাহন এবং নিচের সড়ক ব্যবহারকারী যানবাহনকে ধীরগতিতে চলাচল করতে দেখা যায়। ফলে ওই এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং আশপাশের সড়কেও এর প্রভাব পড়ে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগ এক ট্রাফিক আপডেটে জানিয়েছে, জলাবদ্ধতার কারণে কাকলী, বনানী, খিলক্ষেত ও ঢাকা গেট এলাকায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশ মাঠে কাজ করছে।

ডিএমপি ট্রাফিক বিভাগ নগরবাসীকে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে চালকদের ধীরগতিতে গাড়ি চালানো, নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং বিকল্প সড়ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। পথচারীদেরও পানি জমে থাকা সড়কে চলাচলের সময় সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।

এদিকে জলাবদ্ধতার কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। কোথাও কোথাও যানবাহন বিকল হয়ে পড়ায় যানজট আরও তীব্র হয়েছে।

নগরবাসীর দাবি, প্রতি বর্ষা মৌসুমেই একই ধরনের জলাবদ্ধতার পুনরাবৃত্তি ঘটছে। তারা দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং রাজধানীর দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ কামনা করেছেন।



ফেসবুকে আমরা