August 3, 2026, 6:52 am
শিরোনাম :
সাবেক স্বামীর বিরুদ্ধে ব্যক্তিগত ছবি-ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, ন্যায়বিচার চাইলেন শাবনুর আক্তার উন্নতমানের পণ্য ও বিশ্বস্ত সেবায় আলিফ ফুড প্রোডাক্ট লিমিটেড। ২৮ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ ঢাকার চারপাশের নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর মোটরসাইকেলের সামনেও বসছে নম্বর প্লেট হানিট্র্যাপ চক্রের মূলহোতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাউফলে মানববন্ধন ফ্যাসিবাদ উৎখাতের পর্ব শেষ, এখন দেশ গড়ার পালা : জহির উদ্দিন স্বপন মেট্রো স্টেশনে ব্যাগে থাকা বস্তু বোমা নয়, আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএমপির পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে কড়া সতর্কতা পরিচ্ছন্ন ঢাকার বার্তা ৭৫ ওয়ার্ডে একযোগে ‘ক্লিনিং ডে’, ব্যতিক্রমী বর্জ্য শোভাযাত্রা; নাগরিক সচেতনতার ওপর জোর ডিএসসিসির

জ্বালানি পাম্পে তেল নিতে এসে ১৭ চালকের বিরুদ্ধে মামলা

নুর-আমিন

নুর-আমিন

দিনাজপুর খানসামা প্রতিনিধি;দিনাজপুরের খানসামা উপজেলা-এ সড়ক পরিবহন আইন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জ্বালানি তেল নিতে আসা ১৭ জন মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এসব মামলায় মোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

রোববার (৫ এপ্রিল) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে সড়ক পরিবহন আইন, ২০১৮–এর আওতায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস।

অভিযানকালে দেখা যায়, অনেক মোটরসাইকেল চালক বৈধ কাগজপত্র ছাড়াই জ্বালানি তেল নিতে এসেছেন। পাশাপাশি একাধিক চালক হেলমেট ব্যবহার না করেই মোটরসাইকেল চালাচ্ছিলেন। যাচাই-বাছাই শেষে এসব অনিয়মের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো. অয়ন ফারহান শামস বলেন, জ্বালানি তেলের অপব্যবহার রোধ এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আইন মেনে চলা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ছবির ক্যাপশন: দিনাজপুরের খানসামায় ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করছে উপজেলা প্রশাসন।



ফেসবুকে আমরা