July 30, 2026, 3:27 pm
শিরোনাম :
ইউসুফ হত্যা: তদন্ত ভিন্নখাতে নেওয়ার অভিযোগ ‘মূল হোতাদের আড়াল করতেই রাজনৈতিকভাবে জড়ানোর চেষ্টা’ সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগদখলের অধিকার থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী ডিএসসিসির ৪ হাজার ৪ কোটি ৬০ লাখ টাকার বাজেট কর না বাড়িয়ে রাজস্ব বাড়ানোর লক্ষ্য, উন্নয়ন খাতে ১,৯০৪ কোটি টাকা পটুয়াখালীতে হেরোইনসহ দুই নারী আটক বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা সাংবিধানিক প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত নন্দীপাড়া ব্রিজ থেকে বাসাবো বিশ্বরোড: ভাঙা সড়কে প্রতিদিন ঝুঁকি, কবে মিলবে স্বস্তি? পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থায় এগোচ্ছে সরকার শিল্পখাতে গ্যাস সংকট কাটাতে সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণের উদ্যোগ সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন

কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় ওলামায় কেরামের বিকল্প নাই – মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম (শায়খে চরমোনাই) 

আমাদের কলম অনলাইন ডেস্ক

ঢাকা-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ব্যবস্থাপনায় ওলামায় কেরামদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

মামুনুর রহমান, আজ ১০ ডিসেম্বর’২৫ বুধবার সকাল ১০টায় রাজধানীর ডেমরা স্টাফ-কোয়ার্টার আলমস রেস্তোরাঁয় ইমাম ঐক্য পরিষদের সভাপতি আলহাজ্ব মাওলানা আজহারুল ইসলাম আজমী এর সভাপতিত্বে ঢাকা-৫ (ডেমরা- যাত্রাবাড়ী) আসনের নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে ওলামায়ে কেরামদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম (শায়খে চরমোনাই)।

প্রধান অতিথির বক্তব্যে শায়েখে চরমোনাই বলেন, স্বাধীনতার পর থেকে এ দেশের মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত। যারা-ই রাষ্ট্র ক্ষমতায় ছিলো, কেউই জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করতে পারে নাই। বরং হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেশকে অর্থনৈতিক ভাবে ভঙ্গুর করে ফেলেছে, দেশের শিক্ষা ব্যবস্থা ও প্রশাসনিক কাঠামোকে পঙ্গু করে দিয়ে রাষ্ট্রকে গভীর সঙ্কটে ফেলেছে। ফলে অতীতের শাসনব্যবস্থাকে জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। এখন জনগণ ইসলামী নেতৃত্ব চায়, যারা সত্যিকার অর্থে মানুষের অধিকার প্রতিষ্ঠা করবে এবং দেশকে কল্যাণ ও ন্যায়ের পথে এগিয়ে নেবে।

তিনি আরও বলেন, প্রকৃত কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে ওলামায়ে কেরামের ভূমিকার কোনো বিকল্প নেই। তাদের নেতৃত্ব, নৈতিকতা, মাধ্যমে সমাজকে সঠিক ভাবে পরিচালিত করা সম্ভব, এর মাধ্যমেই একটি ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র গড়ে তোলা যাবে।

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা-৫ আসনে হাতপাখার প্রার্থী হাজী মোঃ ইবরাহীম বলেন দেশের মানুষ এখন পরিবর্তন চায়, পুরোনো স্বৈরাচারী ও দুর্নীতিপরায়ণ বন্দোবস্তের অবসান ঘটিয়ে ন্যায় ও ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র গড়তে চায়। যা ওলামায়কেরামের সহযোগিতা ছাড়া কখনোই সম্ভব না।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, জামিয়া রব্বানীয়া মাদরাসার মুহতামীম শাইখুল হাদীস মুফতী বোরহান উদ্দীন রব্বানী, বায়তুন নুর মাদরাসার মুহতামীম শায়খুল হাদীস মুফতী মনিরুজ্জামান, জামিয়া আরাবিয়া আনোয়ারোর রহমানিয়া কোনাপাড়ার মুহতামীম, শাইখুল হাদীস তাজুল ইসলাম সাহেব, জামিয়া নিজামিয়া কোদালদোয়া মাদরাসার মুহতামীম, মুফতী নেছার আহমদ, আন্তর্জাতিকক্বারী সাইদুল ইসলাম আসাদসহ নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বশীলবৃন্দ।



ফেসবুকে আমরা