July 30, 2026, 3:46 pm
শিরোনাম :
ইউসুফ হত্যা: তদন্ত ভিন্নখাতে নেওয়ার অভিযোগ ‘মূল হোতাদের আড়াল করতেই রাজনৈতিকভাবে জড়ানোর চেষ্টা’ সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগদখলের অধিকার থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী ডিএসসিসির ৪ হাজার ৪ কোটি ৬০ লাখ টাকার বাজেট কর না বাড়িয়ে রাজস্ব বাড়ানোর লক্ষ্য, উন্নয়ন খাতে ১,৯০৪ কোটি টাকা পটুয়াখালীতে হেরোইনসহ দুই নারী আটক বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা সাংবিধানিক প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত নন্দীপাড়া ব্রিজ থেকে বাসাবো বিশ্বরোড: ভাঙা সড়কে প্রতিদিন ঝুঁকি, কবে মিলবে স্বস্তি? পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থায় এগোচ্ছে সরকার শিল্পখাতে গ্যাস সংকট কাটাতে সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণের উদ্যোগ সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন

এনসিপির জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি চৌদ্দগ্রামের সুফিয়ান রায়হান

মোঃ সফিউল আলম, কুমিল্লা প্রতিনিধি:

মোঃ সফিউল আলম, কুমিল্লা প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুব সংগঠন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন কুমিল্লার চৌদ্দগ্রামের সন্তান সুফিয়ান রায়হান। জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলের সিদ্ধান্তক্রমে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেন সংগঠনের দপ্তর সম্পাদক আসাদুর রহমান।

নতুন এই দায়িত্ব পাওয়ার খবর প্রকাশের পর চৌদ্দগ্রামসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়। গত এক বছরেরও বেশি সময় ধরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জাতীয় যুবশক্তির বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে তিনি কেন্দ্র ও তৃণমূল—উভয় পর্যায়েই পরিচিতি অর্জন করেছেন।

রাজনৈতিক ও সাংগঠনিক জীবনে সুফিয়ান রায়হান বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি এনসিপির কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের গণভোটের অ্যাম্বাসেডর ছিলেন। এছাড়া কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রচার উপকমিটির সদস্য, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় মিডিয়া উপকমিটির প্রধান, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব, ঢাকা মহানগর দক্ষিণের অন্যতম সমন্বয়কারী এবং সর্বশেষ জাতীয় যুবশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

দলীয় সূত্রে জানা যায়, সাংগঠনিক দক্ষতা, ধারাবাহিক মাঠপর্যায়ের কাজ এবং দায়িত্বশীল ভূমিকার মূল্যায়ন হিসেবে তাকে কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

তার সহকর্মীদের ভাষ্য, রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা মোকাবিলা করেও তিনি সাংগঠনিক কার্যক্রম থেকে সরে যাননি। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণ এবং পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে নিয়মিত ভূমিকার মাধ্যমে তিনি দলের নেতাকর্মীদের আস্থা অর্জন করেন।

নেতাকর্মীদের মতে, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হিসেবে সুফিয়ান রায়হানের এই দায়িত্বপ্রাপ্তি তার দীর্ঘদিনের সাংগঠনিক পরিশ্রম, নিষ্ঠা ও রাজনৈতিক সক্রিয়তারই স্বীকৃতি। তারা আশা করছেন, নতুন দায়িত্বে তিনি সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।



ফেসবুকে আমরা