August 6, 2026, 1:59 am
শিরোনাম :
নারায়ণগঞ্জে ছা’ত্রদ’ল ও ছা’ত্রশি’বি’রের সং’ঘ’র্ষ শিবপুর হাট স্কুল মাঠে যুবদল নেতা সোহেল রানা বলেন “মাদকনিয়ন্ত্রন নয় মাদক নির্মূল করার পক্ষে আমি” গণঅভ্যুত্থানের চেতনায় জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী পটুয়াখালীতে নানা আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত শিক্ষার্থীদের দিয়ে খাতা মূল্যায়ন, রাঙ্গাবালীতে শিক্ষক বরখাস্ত অভিযান চলাকালে রাস্তায় পড়ে থাকা পলিথিন মোড়ানো ব্যাগে পাওয়া গেল ৬ হাজার ২০০ পিছ ইয়াবা ট্যাবলেট । জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টাকা না দিলে মাদক মামলায় ফাঁসিয়ে গুলির হুমকি, বরখাস্ত ৭ পুলিশ প্রশ্ন করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ গণপূর্তের প্রকৌশলীর বিরুদ্ধে বাংলাদেশে বিনিয়োগ মানেই ৩০০ কোটির বাজারে প্রবেশের সুযোগ : ববি হাজ্জাজ

আনসারের ‘প্রান্তিক কণ্ঠস্বর’ ও ‘প্রান্তিক স্টুডিও’র শুভ উদ্বোধন তথ্যপ্রযুক্তিনির্ভর জনসচেতনতা ও গণযোগাযোগে নতুন দিগন্তের প্রত্যাশা

সটাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে ‘প্রান্তিক কণ্ঠস্বর’ ও ‘প্রান্তিক স্টুডিও’র আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে। তথ্যপ্রযুক্তির মাধ্যমে বাহিনীর কার্যক্রম, জনসচেতনতামূলক বার্তা এবং উন্নয়নমূলক উদ্যোগ জনগণের কাছে আরও দ্রুত ও কার্যকরভাবে পৌঁছে দিতে এই দুটি প্ল্যাটফর্ম চালু করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জনাব জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশিদ হাবিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান ডিজিটাল যুগে সঠিক তথ্য দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘প্রান্তিক কণ্ঠস্বর’ ও ‘প্রান্তিক স্টুডিও’ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন কার্যক্রম, প্রশিক্ষণ, জনকল্যাণমূলক উদ্যোগ এবং রাষ্ট্রের উন্নয়নে বাহিনীর অবদান জনগণের সামনে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তাঁরা আরও বলেন, আধুনিক যোগাযোগব্যবস্থাকে কাজে লাগিয়ে জনগণের সঙ্গে বাহিনীর সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এই উদ্যোগ একটি নতুন মাইলফলক হিসেবে কাজ করবে।

অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে অতিথিরা ‘প্রান্তিক কণ্ঠস্বর’ ও ‘প্রান্তিক স্টুডিও’র সফলতা কামনা করেন এবং এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন।



ফেসবুকে আমরা