August 4, 2026, 9:45 pm
শিরোনাম :
টাকা না দিলে মাদক মামলায় ফাঁসিয়ে গুলির হুমকি, বরখাস্ত ৭ পুলিশ প্রশ্ন করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ গণপূর্তের প্রকৌশলীর বিরুদ্ধে বাংলাদেশে বিনিয়োগ মানেই ৩০০ কোটির বাজারে প্রবেশের সুযোগ : ববি হাজ্জাজ রাজউকের মোবাইল কোর্টে ২১ ভবনে অভিযান, ৩৩টি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন হচ্ছে ৫ আগস্ট পটুয়াখালী‌তে এবার এইচএস‌সির খাতা দেখ‌ছে শিক্ষার্থীরা ১৬০৯ কোটি টাকার এক্সেল লোড প্রকল্প ‘লাইফ সাপোর্টে’ সাত বছরেও কেনা হয়নি মূল যন্ত্র, অর্ধেকের কম বাস্তবায়নে ঝুঁকিতে মহাসড়ক সুরক্ষা ‘৩% দুলাল’ বিতর্কে এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহসানুজ্জামান: দুর্নীতি, কমিশন বাণিজ্য ও রাজনৈতিক প্রভাবের অভিযোগে প্রশ্নের মুখে

নাটোরে নিখোঁজের ১৫ দিন পর বৃদ্ধের বস্তাবন্দী লাশ উদ্ধার, ছেলে-বউ আটক

নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়া উপজেলায় নিখোঁজের ১৫ দিন পর এক বৃদ্ধ নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল পাঁচটায় উপজেলার শেরকোল ইউনিয়নের আগপাড়া শেরকোল বাড়ির পাশে একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই বৃদ্ধার ছেলে ও পুত্রবধূকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

নিহত বৃদ্ধা স্থানীয় মৃত মোজাহার আলীর স্ত্রী মারিয়া বেগম ওরফে শরিফা (৭৫)। আটক করা হয়েছে তাঁর বড় ছেলে শহিদুল ইসলাম ও তাঁর স্ত্রী খাদিজা বেগমকে।

বৃদ্ধা মারিয়া বেগমের নাতি শাহীন আলম জানান, তাঁর দাদি বড় ছেলে শহিদুল ইসলামের বাড়িতে থাকতেন। ২৫ মে নিখোঁজের পর অনেক খোঁজাখুজি করেও দাদিকে পাওয়া যাচ্ছিল না। পরে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। নিখোঁজ দাদির খোঁজাখুঁজি ও থানায় প্রতিনিয়ত পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও তাঁর বড় চাচার কোনো ভূমিকা ছিল না। এ নিয়ে পরিবারের লোকজনের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়। আজ বিকেলে বাড়ির পাশে ডোবা থেকে লাশ পাওয়া যায়।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, গত ২৫ মে বেলা ১১ টায় ওই বৃদ্ধ মহিলা তাঁর ছেলে শহিদুল ইসলামের আগপাড়া শেরকোল গ্রামের বাড়ি থেকে নিখোঁজ হন। ৬ জুন বৃদ্ধের মেয়ে মর্জিনা বেগম মায়ের হারানো বিষয়ে সিংড়া থানায় একটি জিডি করেন। পরে ছেলের বাড়ির পাশের ডোবা থেকে বস্তাবন্দী লাশ উদ্ধার করে নাটোরের আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ছেলে ও ছেলের বউকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে



ফেসবুকে আমরা