August 4, 2026, 9:42 pm
শিরোনাম :
টাকা না দিলে মাদক মামলায় ফাঁসিয়ে গুলির হুমকি, বরখাস্ত ৭ পুলিশ প্রশ্ন করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ গণপূর্তের প্রকৌশলীর বিরুদ্ধে বাংলাদেশে বিনিয়োগ মানেই ৩০০ কোটির বাজারে প্রবেশের সুযোগ : ববি হাজ্জাজ রাজউকের মোবাইল কোর্টে ২১ ভবনে অভিযান, ৩৩টি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন হচ্ছে ৫ আগস্ট পটুয়াখালী‌তে এবার এইচএস‌সির খাতা দেখ‌ছে শিক্ষার্থীরা ১৬০৯ কোটি টাকার এক্সেল লোড প্রকল্প ‘লাইফ সাপোর্টে’ সাত বছরেও কেনা হয়নি মূল যন্ত্র, অর্ধেকের কম বাস্তবায়নে ঝুঁকিতে মহাসড়ক সুরক্ষা ‘৩% দুলাল’ বিতর্কে এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহসানুজ্জামান: দুর্নীতি, কমিশন বাণিজ্য ও রাজনৈতিক প্রভাবের অভিযোগে প্রশ্নের মুখে

মুন্সীগঞ্জে ১৫ বছরের ময়লার স্তূপ অপসারণ শুরু

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ সদরের সিপাহীপাড়ায় দীর্ঘ ১৫ বছর ধরে জমে থাকা ময়লার স্তূপ অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। সোমবার বেলা ১১টায় এ কার্যক্রম উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান।

তিনি বলেন, ‘পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পরিবেশ দূষণ রোধ এবং জনগণের ভোগান্তি কমাতে প্রশাসনের এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার কারণে এলাকায় দুর্গন্ধ, পরিবেশ দূষণ এবং নানা ধরনের স্বাস্থ্যঝুঁকির সৃষ্টি হচ্ছিল। বিভিন্ন সময়ে এ সমস্যা সমাধানের দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

অবশেষে প্রশাসনের ময়লার স্তূপ অপসারণ কার্যক্রম শুরু হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন। তাদের প্রত্যাশা, ময়লার স্তূপ সম্পূর্ণ অপসারণের পাশাপাশি ভবিষ্যতে যাতে আবার বর্জ্য ফেলা না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।



ফেসবুকে আমরা