
মোঃ সফিউল আলম চৌদ্দগ্রাম প্রতিনিধি।
রবিবার বিকালে চৌদ্দগ্রাম উপজেলা শ্রীপুর ইউনিয়ন ভাটরা গ্রামের আব্দুল মমিন নামে এক অসহায় এক ব্যক্তি একটি দোকান পরিচালনার মধ্যে দিয়ে পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করে আসছিল আব্দুল মমিন নামে এই ব্যাক্তিটি, বেশ কিছুদিন পূর্বে হঠাৎ নেমে আসে আব্দুল মমিন এর কষ্টের আঘাত, যে দোকান দিয়ে চালাতে হতো পরিবার, সেই দোকানটি আগুনে পুড়ে চাই হয়ে নিঃস্ব হয় আব্দুল মমিন, খবর সামাজিক যোগাযোগমাধ্যমে চড়িয়ে পড়লে, তৎক্ষণিক নজরে পড়ে স্বপ্নের সিঁড়ি ফাউন্ডেশন এর সভাপতি গাজী মোহাম্মদ হেলাল উদ্দিন এর, এমন অবস্থায় গাজী হেলাল উদ্দিন প্রবাস থেকে স্বপ্নের সিঁড়ি ফাউন্ডেশন এর সকল নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে, স্বপ্নের সিড়ি ফাউন্ডেশন এর সকল সদস্যদের মাধ্যমে, ক্ষতিগ্রস্ত আব্দুল মমিনের হাতে আর্থিক অনুদান পৌঁছে দিয়ে তাকে প্রবাসী গাজী মোহাম্মদ হেলাল। সরেজমিনে গিয়ে দেখা যায়, এই ভাবে অসংখ্য মসজিদ মাদ্রাসা ও অসহায় পরিবারকে আর্থিক অনুদান দিয়ে এক আলোড়ন সৃষ্টি করে থাকে সংগঠনের নেতৃবৃন্দ।
স্বপ্নের সিঁড়ি ফাউন্ডেশনের সকল সদস্যই সামাজিক উন্নয়নমূলক কাজগুলোতে অংশীদার হিসেবে অংশ গ্রহণ করবে বলে আশাবাদী অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি গাজী মোহাম্মদ হেলাল।
এই সময় উপস্থিত ছিলেন স্বপ্নের সিঁড়ি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নবীন হাজারী, সাংবাদিক আহসান হাবিব, মোহাম্মদ নুরুন্নবী সহ, কার্যকরী নির্বাহী সদস্য মোহাম্মদ খলিলুর রহমান, রাসেল মিয়া ও সমাজের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।।