August 4, 2026, 7:49 pm
শিরোনাম :
প্রশ্ন করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ গণপূর্তের প্রকৌশলীর বিরুদ্ধে বাংলাদেশে বিনিয়োগ মানেই ৩০০ কোটির বাজারে প্রবেশের সুযোগ : ববি হাজ্জাজ রাজউকের মোবাইল কোর্টে ২১ ভবনে অভিযান, ৩৩টি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন হচ্ছে ৫ আগস্ট পটুয়াখালী‌তে এবার এইচএস‌সির খাতা দেখ‌ছে শিক্ষার্থীরা ১৬০৯ কোটি টাকার এক্সেল লোড প্রকল্প ‘লাইফ সাপোর্টে’ সাত বছরেও কেনা হয়নি মূল যন্ত্র, অর্ধেকের কম বাস্তবায়নে ঝুঁকিতে মহাসড়ক সুরক্ষা ‘৩% দুলাল’ বিতর্কে এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহসানুজ্জামান: দুর্নীতি, কমিশন বাণিজ্য ও রাজনৈতিক প্রভাবের অভিযোগে প্রশ্নের মুখে মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা

চৌদ্দগ্রামে কিশোর গ্যাং আলামীনের নেতৃত্বে পরিক্ষার্থীকে অপহরণের চেষ্টা, পরিক্ষা থেকে বঞ্চিত,অভিযোগ করায় পরিবারকে হুমকি

চৌদ্দগ্রাম প্রতিনিধি

 

চৌদ্দগ্রাম প্রতিনিধি

চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের বসুয়ারা গ্রামের কুব্বাস মিয়ার ছেলে আল- আমিন। গত শুক্রবার ও রবিবার
দুই দিন বসুয়ারা ও পাশ্ববর্তী কাশিনগর ইউনিয়নের কাতালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। কিশোর গ্যাংয়ের হামলায় নববধু, তাঁর শশুর শাশুড়ীর দেবরসহ অসংখ্য লোক আহত হয়েছে বলে জানাজায় । পুনরায় হামলার আশঙ্কায় ও বিভিন্ন সন্ত্রাসী দিয়ে পুনরায় হামলা করার বয় বিতি করে থাকে কিশোর গ্যাংয়ের সদস্যরা , এতে করে পুরো এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মাঝে । সুত্রে জানাযায় যে ইশরাত জাহান শ্রীপুর ইউনিয়ন গোপাল নগর মহিলা আলিম মাদ্রাসা এস এসসি পরিক্ষার্থী ছিলেন, কিশোর গ্যাং আলামীনের হামলার ঘটনায়, পরীক্ষা থেকে বঞ্চিত হচ্ছে , এই নববধু ইশরাত জাহান, তাই ইশরাত জাহানের চলমান পরিক্ষা দেওয়ার ব্যাবস্থা করে দেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে থাকেন, স্থানীয়রা,

স্থানীয় সূত্রে প্রাপ্ত অভিযোগে জানা গেছে, দীর্ঘদিন ধরে কিশোর গ্যাং লিডার আল আমিন একই গ্রামের কাতার প্রবাসী আনোয়ার হোসেনের মেয়ে ইসরাত জাহানকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে থাকে। ততক্ষণিক কিছুতেই পাত্তা দেয়নি ইসরাত জাহান। এরই মধ্যে ইসরাত জাহানের সাথে কাশিনগর ইউনিয়নের কাতালিয়া গ্রামের মজুমদার বাড়ির সাকিব হোসেনের বিয়ে ঠিক হয়। এ খবর শুনে আল আমিনের নেতৃত্বে ২০-২৫ জন কিশোর গ্যাং সদস্য শুক্রবার রাতে মোটর সাইকেল ও হাইয়েস মাইক্রোস যোগে অস্ত্রসস্ত্র নিয়ে ইসরাত জাহানকে বাড়ি থেকে উঠিয়ে নেয়ার জন্য হামলা চালায়। এলাকাবাসী টের পেয়ে ধাওয়া করলে কিশোর গ্যাংয়ের সদস্যরা একটি মোটর সাইকেল ও দেশীয় কিছু অস্ত্র রেখে পালিয়ে যায়। শনিবার দুপুরে আনুষ্ঠানিকতা শেষে শ^শুড় বাড়িতে নেয়া হয় ইসরাত জাহানকে। রোববার রাতে কিশোর গ্যাং লিডার আল আমিনের নেতৃত্বে একটি হাইয়েস মাইক্রোবাসযোগে ১২ থেকে ১৫ জন কিশোর গ্যাংয়ের সদস্যরা কাতালিয়া গ্রামে ইসরাত জাহানের শশুর বাড়িতে আতক্কি হামলা চালিয়ে বলে জানাজায়, এই সময় ইসরাত জাহানের শশুর মাঈন উদ্দিন ও শাশুড়ী নুরজাহান বেগম ও দেবর মোঃ সায়মন সহ অসংখ্য মহিলা আহত হয় বলে জানান ভুক্তভোগী পরিবার । এর মধ্যে সায়মনের মাথায় ১৫টিরও বেশি সেলাই লেগেছে। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক। হামলার আশঙ্কায় সোমবার দাখিল পরীক্ষা দিতে পারেনি ইসরাত জাহান। অপরাদি ইসরাত জাহানকে অপহরণ করতে না পেরে সোমবার সকালে তার ছোট বোন খাদিজা আক্তারকে গোপালনগর মহিলা মাদরাসার সামনে থেকে অপহরণের চেষ্টা চালায় কিশোর গ্যাংয়ের সদস্যরা। তাৎক্ষনিক খাদিজার চিৎকার শুনে মাদরাসার শিক্ষক, ছাত্রী ও আশ-পাশের দোকানে থাকা মানুষ বেরিয়ে আসলে কিশোর গ্যাং সদস্যরা দৌঁড়ে পালিয়ে যায়।

স্থানীয়রা আরও অভিযোগ করেন, বেশ কিছুদিন পূর্বে কিশোর গ্যাংয়ের লিডার আল আমিনসহ তার কয়েকজন সহযোগিকে এলাকাবাসী মাদক সহ আটক করে থাকে, ততক্ষণিক সামাজিকভাবে বৈঠক করে থাকে, বিচার চলাকালীন তারা ভালো হয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে থাকে বিবাদী গংরা, এমন অবস্থায় গ্রাম শালিসের সিদ্ধান্ত মোতাবেক ভালো হওয়ার সুযোগ দিয়ে থাকে গ্রাম বাসিরা, কিন্তু তবুও থেমে থাকেনি তাঁর অবৈধ কাজ, একপর্যায়ে সম্প্রতি বেপরোয়া হয়ে উঠেছে তার। এই সময় সড়ে জমিনে গিয়ে দেখা যায়, পুরো এলাকায় সর্বসাধারণের মাঝে রয়েছে আতঙ্ক অভিরাজ। তাই কিশোর গ্যাং লিডার আল আমিনের গ্রেফতারের দাবি জানিয়েছে বসুয়ারা ও কাতালিয়া গ্রামের সচেতন মহল। এই সময় নববধু ইশরাত জাহানের চাচা সহ পরিবারের সকলকে প্রতিনিয়ত হুমকি ধামকি দিয়ে যাচ্ছে কিশোর গ্যাং আল আমিন ও তার সদস্যরা, কিশোর গ্যাংয়ের আতংকে রাত কাটাতে হচ্ছে খোল আকাশের নিচে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন সোমবার সন্ধ্যায় বলেন, ‘ভুক্তভোগীদের লিখিত অভিযোগ পেয়েছি। কিশোর গ্যাংয়ের সদস্যদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে’।



ফেসবুকে আমরা