August 4, 2026, 11:46 am
শিরোনাম :
বাংলাদেশে বিনিয়োগ মানেই ৩০০ কোটির বাজারে প্রবেশের সুযোগ : ববি হাজ্জাজ রাজউকের মোবাইল কোর্টে ২১ ভবনে অভিযান, ৩৩টি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন হচ্ছে ৫ আগস্ট পটুয়াখালী‌তে এবার এইচএস‌সির খাতা দেখ‌ছে শিক্ষার্থীরা ১৬০৯ কোটি টাকার এক্সেল লোড প্রকল্প ‘লাইফ সাপোর্টে’ সাত বছরেও কেনা হয়নি মূল যন্ত্র, অর্ধেকের কম বাস্তবায়নে ঝুঁকিতে মহাসড়ক সুরক্ষা ‘৩% দুলাল’ বিতর্কে এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহসানুজ্জামান: দুর্নীতি, কমিশন বাণিজ্য ও রাজনৈতিক প্রভাবের অভিযোগে প্রশ্নের মুখে মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা নারী থেকে দুর্নীতি—বিভিন্ন অভিযোগে আলোচনায় গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুল আলম খান

“মুগদায় মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে একা লড়ছেন সাংবাদিক প্রিয়া চৌধুরী”

প্রিয়া চৌধুরী

প্রিয়া চৌধুরী:

প্রভাবশালীদের ছত্রছায়ায় মাদক-জুয়া, সাংবাদিকদের ওপর হামলা ও ব্ল্যাকমেইল—ভয়ে নীরব অনেকেই

রাজধানীর মুগদা থানার বিভিন্ন এলাকায় মাদক, জুয়া ও অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে এককভাবে সোচ্চার হয়েছেন সাংবাদিক প্রিয়া চৌধুরী। যেখানে একই এলাকায় বসবাসরত অনেক সাংবাদিক প্রভাবশালী মহলের চাপে নীরব থাকেন, সেখানে তিনি ঝুঁকি নিয়ে নিয়মিত প্রতিবেদন প্রকাশ করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় দীর্ঘদিন ধরে একটি শক্তিশালী সিন্ডিকেট মাদক ও জুয়ার ব্যবসা নিয়ন্ত্রণ করছে। অভিযোগ রয়েছে—এই সিন্ডিকেটের সঙ্গে যুক্ত রয়েছে কিছু অসাধু ব্যক্তি, এমনকি কথিত কিছু সাংবাদিকও, যারা নিয়মিত এসব অবৈধ কার্যক্রম থেকে সাপ্তাহিক অর্থ পেয়ে থাকে।

কিছুদিন আগে একটি পত্রিকা ও অনলাইন মাধ্যমে জুয়া ও মাদকবিরোধী সংবাদ প্রকাশের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ ওঠে, এক স্বনামধন্য পত্রিকার সাংবাদিককে সন্দেহ করে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। হামলাকারীরা তাকে মারধর করে নগদ প্রায় ৪৭ হাজার টাকা ছিনিয়ে নেয়। তবে ওই সাংবাদিক এ বিষয়ে কিছুই জানতেন না বলে দাবি করা হয়েছে।

ভুক্তভোগী সাংবাদিক নিরাপত্তার শঙ্কায় প্রকাশ্যে অভিযোগ করতে সাহস পাননি। কারণ, বিচার চাইতে গেলে তার পরিবারকে টার্গেট করা হতে পারে—এমন আশঙ্কা রয়েছে।

এদিকে, পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু অসাধু চক্র আরও বেপরোয়া হয়ে উঠেছে। অভিযোগ রয়েছে, নারীদের ব্যবহার করে ফাঁদ পেতে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি ও সাধারণ মানুষকে ব্ল্যাকমেইল করে লাখ লাখ টাকা আদায় করা হচ্ছে।

এই পরিস্থিতিতে সাংবাদিক প্রিয়া চৌধুরী তার পেশাগত দায়িত্ববোধ থেকে মুগদাকে মাদকমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেন,

“দীর্ঘদিন সাংবাদিকতা করতে গিয়ে দেখছি, ভালো পরিবারের অনেক ছেলে ধীরে ধীরে মাদকে আসক্ত হয়ে পড়ছে। কিন্তু ভয়ের কারণে কেউ মুখ খুলতে পারছে না, এমনকি বাড়িওয়ালারাও প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না।”

তিনি আরও জানান, সরকারের পক্ষ থেকেও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলা হয়েছে। বিশেষ করে ঢাকা-৯ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব আইনশৃঙ্খলা বাহিনীকে মাদকের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছেন।

সাধারণ মানুষের প্রশ্নের মুখে প্রশাসনের কাছে জানতে চায়

মুগদায় মাদক ও জুয়ার সিন্ডিকেট কারা নিয়ন্ত্রণ করছে?

কেন কিছু সাংবাদিক এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলতে ভয় পাচ্ছেন?

হামলার ঘটনায় জড়িতদের এখনো আইনের আওতায় আনা হয়নি কেন?

আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা কোথায়?

ব্ল্যাকমেইল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে?

মুগদা থানায় মাদক ও অসামাজিক কার্যক্রম এখন শুধু আইনশৃঙ্খলার বিষয় নয়, এটি সামাজিক নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে একজন সাংবাদিকের একক লড়াই যেমন সাহসিকতার উদাহরণ, তেমনি এটি প্রশাসনের জন্যও একটি বড় প্রশ্নচিহ্ন।



ফেসবুকে আমরা