April 21, 2026, 8:18 pm
শিরোনাম :
গলাচিপায় ভোক্তা অধিকার ও র‍্যাবের যৌথ অভিযান: দুই প্রতিষ্ঠানকে জরিমানা ভাইয়ের লোক’ পরিচয়ে দাপট দেখিয়ে লাইনে না দাঁড়িয়ে তেল নেওয়ার চেষ্টা, বাধা দেওয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ জবি ছাত্রদল নেতা হিমেলসহ নেতাকর্মীদের বিরুদ্ধে পটুয়াখালীতে কোস্ট গার্ড ও কাস্টমসের যৌথ অভিযান: বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ মুগদা থানা এলাকায় কিশোর গ্যাং, মাদক, জুয়া ও দেহব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থানের দাবি। গণপূর্তে বদলী বাণিজ্যের অভিযোগ: তত্ত্বাবধায়ক প্রকৌশলী সারোয়ার জাহান দুদকের তদন্তে পটুয়াখালীতে ৭৭ কেন্দ্রে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা: অংশ নিচ্ছে ২৫,২৩০ পরীক্ষার্থী, সব কেন্দ্রে সিসি ক্যামেরা মুগদায় মাদকবিরোধী অভিযানে সেচ্ছাসেবক দলের দুই নেতা আহত মুগদা থানার ওসির আহ্বান: মাদক, জুয়া ও কিশোর গ্যাং দমনে জনগণের সহযোগিতা চাইলেন শ্রীপুর ইউনিয়ন বায়তুশ শরফ লহরী জব্বারিয়া দাখিল মাদ্রাসা ২০২৬এর পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান চৌদ্দগ্রামে ইউপি সদস্যের হুমকি-হামলার ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন পুলিশ পরিবারের সদস্যরা।

ফেনীতে টুইনসফ্টের প্রানবন্ত ইফতার ও ফ্রিল্যান্সিং সাফল্যগাথা

অনলাইন ডেস্ক

পবিত্র মাহে রমজান উপলক্ষে কারিগরি শিক্ষা বোর্ড (BTEB) ও NSDA কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান টুইনসফ্ট টেকনোলজির প্রানবন্ত ইফতার ও ফ্রিল্যান্সিং সাফল্যগাথা অনুষ্ঠিত হয়েছে।

 

গতকাল বুধবার ফেনীর টাইমপাস চাইনিজ রেস্টুরেন্টে শিক্ষার্থীদের নিয়ে সৌহার্দ্য-সস্প্রীতির ইফতার মাহফিলের আয়োজন করে টুইনসফ্ট। এতে সভাপতিত্ব করেন টুইনসফ্ট টেকনোলজির চেয়ারম্যান ও সিইও ইঞ্জিনিয়ার এস. এম. ইব্রাহীম সুমন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সরকারি কম্পিউটার ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর প্রকৌশলী ইসরাক হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সরকারি কম্পেক্ট ইনস্টিটিউটের চেয়ারম্যান লিয়াকত আরমান, বিশিষ্ট লেখকও সাহিত্যিক, ফেনী সংবাদের নির্বাহী সম্পাদক মুস্তাফা মুহিত।

ইফতার মাহফিলে অংশ নিয়ে টুইনসফ্ট ট্রেনিং থেকে প্রশিক্ষণপ্রাপ্ত সফল ফ্রিল্যান্সার শিক্ষার্থীরা তাদের সাফল্যের গল্প তুলে ধরেন। তারা জানান, টুইনসফ্টের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে কীভাবে তারা নিজেদের সফল ফ্রিল্যান্সার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের এ সাফল্যের গল্প মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।

টুইনসফ্টের চেয়ারম্যান ও সিইও ইঞ্জিনিয়ার এস. এম. ইব্রাহীম সুমন অনুষ্ঠানে আগত অতিথি, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দোয়া ও ইফতার গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।



ফেসবুকে আমরা