April 21, 2026, 8:13 pm
শিরোনাম :
গলাচিপায় ভোক্তা অধিকার ও র‍্যাবের যৌথ অভিযান: দুই প্রতিষ্ঠানকে জরিমানা ভাইয়ের লোক’ পরিচয়ে দাপট দেখিয়ে লাইনে না দাঁড়িয়ে তেল নেওয়ার চেষ্টা, বাধা দেওয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ জবি ছাত্রদল নেতা হিমেলসহ নেতাকর্মীদের বিরুদ্ধে পটুয়াখালীতে কোস্ট গার্ড ও কাস্টমসের যৌথ অভিযান: বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ মুগদা থানা এলাকায় কিশোর গ্যাং, মাদক, জুয়া ও দেহব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থানের দাবি। গণপূর্তে বদলী বাণিজ্যের অভিযোগ: তত্ত্বাবধায়ক প্রকৌশলী সারোয়ার জাহান দুদকের তদন্তে পটুয়াখালীতে ৭৭ কেন্দ্রে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা: অংশ নিচ্ছে ২৫,২৩০ পরীক্ষার্থী, সব কেন্দ্রে সিসি ক্যামেরা মুগদায় মাদকবিরোধী অভিযানে সেচ্ছাসেবক দলের দুই নেতা আহত মুগদা থানার ওসির আহ্বান: মাদক, জুয়া ও কিশোর গ্যাং দমনে জনগণের সহযোগিতা চাইলেন শ্রীপুর ইউনিয়ন বায়তুশ শরফ লহরী জব্বারিয়া দাখিল মাদ্রাসা ২০২৬এর পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান চৌদ্দগ্রামে ইউপি সদস্যের হুমকি-হামলার ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন পুলিশ পরিবারের সদস্যরা।

পুঠিয়ার বানেশ্বর বাজারে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে বিভিন্ন কাপড় ও প্রসাধনী সামগ্রীর দোকান মনিটরিং

সিহাব আলম সম্রাট, রাজশাহী 

রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে কাপড় ও প্রসাধনী সামগ্রীর দোকানে দাম ও নকলপণ্য বিষয়ে অভিধান অনুষ্ঠিত হয়।

১২ মার্চ ২০২৬ ইং বৃহস্পতিবার পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে বাজারের বিভিন্ন কাপড় ও প্রসাধনী সামগ্রীর দোকান মনিটরিং করেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ।

এসময় যাতে ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত দাম নেয়া না হয় সে বিষয়ে নির্দেশনা দেয়া হয়। এছাড়া বিভিন্ন অসংগতি পরিলক্ষিত হওয়ায় একজন ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করেন।

পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস জানান, পবিত্র রমজান মাস উপলক্ষে বেশি দামে কাপড় ও প্রসাধনী সামগ্রী বিক্রির অভিযোগে জরিমানা করা হয়। এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা, মূল্যতালিকা প্রদর্শন নিশ্চিত করা এবং ভোক্তাদের অধিকার সংরক্ষণে উপজেলা প্রশাসনের এ ধরনের বাজার মনিটরিং ও অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

পবিত্র রমজান মাসে নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে ও ভোক্তা অধিকার সংরক্ষণে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।



ফেসবুকে আমরা