April 19, 2026, 11:08 am
শিরোনাম :
চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত মুগদা থানা এলাকায় অটো রিকশা গ্যারেজে চলছে অবৈধ বিদ্যুৎ রাজধানীর মুগদা, মান্ডা ও মানিকনগর এলাকায় আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, মাদক বাণিজ্য ও জুয়ার আসর। বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ পটুয়াখালী জেলা পরিষদের প্রধান সহকারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: কঠোর শাস্তির দাবি সিরাজদিখানে মোহাম্মাদীয়া দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পটুয়াখালীতে এলজিইডি প্রধান প্রকৌশলীর শুভাগমন উপলক্ষে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদক থেকে দূরে রাখতে ব্যতিক্রমী উদ্যোগ চৌদ্দগ্রামে তরুনদের মাঝে শতাধিক ফুটবল বিতরণ “মুগদায় মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে একা লড়ছেন সাংবাদিক প্রিয়া চৌধুরী” সিরাজদিখানে হাজী আবুবকর সিদ্দিক আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

নির্ধারিত সময়ে হচ্ছে না নারী বিপিএলের প্লেয়ার্স-ড্রাফট

অনলাইন ডেস্ক

প্রথমবারের মতো নারী ক্রিকেটারদের নিয়ে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত মাসে নারী বিপিএল আয়োজন নিয়ে চূড়ান্ত ঘোষণা দিয়েছিল বোর্ড। তিন ফ্র্যাঞ্চাইজি নিয়ে আগামী ৪ থেকে ১৪ এপ্রিল এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। দুটি ভেন্যুতে মেয়েদের বিপিএল হওয়ার কথা থাকলেও নতুন করে বগুড়াও যুক্ত হয়েছে।

এদিকে নারী বিপিএলের প্লেয়ার্স-ড্রাফট হওয়ার দিনক্ষণ জানা গিয়েছিল ১৪ মার্চ। তবে সেদিন হচ্ছে না প্লেয়ার্স-ড্রাফট। নতুন করে ১৬ মার্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে খেলা শুরু হবে ৪ এপ্রিল। ঢাকা পোস্টকে এমনটি জানিয়েছেন বিসিবির একজন কর্মকর্তা।

এখন পর্যন্ত নারী বিপিএলের দুটি দলের নাম চূড়ান্ত হয়েছে। রাজশাহী ওয়ারিয়র্স এবং চিটাগং পাইরেটস। এ ছাড়া ফ্র্যাঞ্চাইজি কেনার আগ্রহ প্রকাশ করেছে রংপুর রাইডার্স এবং বাংলা টাইগার্সও।

চিটাগং দল তাদের কোচিং স্টাফও চূড়ান্ত করেছে। যেখানে হুমায়ন কবির শাহিন এবং রবিউল ইসলামকে কোচিং প্যানেলে রাখা হয়েছে। দুজনেই জাতীয় নারী দলের কোচ। এছাড়া টিম ডিরেক্টর হিসেবে রয়েছেন জাতীয় দলের সাবেক এক অধিনায়ক।

এদিকে ভেন্যু হিসেবে প্রথমে বলা হয়েছিল, মিরপুর শেরে-ই বাংলা এবং চট্টগ্রামের শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আসন্ন ফ্র্যাঞ্চাইজি লিগটি। তবে নতুন করে যুক্ত হয়েছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম, এমনকি বিপিএলের উদ্বোধনী ম্যাচও সেখানে হবে। বিপিএলের খেলা উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। সবকিছু ঠিক থাকলে মার্চের ১৪ তারিখ হবে প্লেয়ার্স ড্রাফট।

বিপিএলে তিন ফ্র্যাঞ্চাইজিতে আইকন হিসেবে রাখা হবে জাতীয় দলের তিন ক্রিকেটারকে এবং তারাই নেতৃত্ব দেবেন তিন দলকে। আইকন ক্রিকেটারদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ১০ লাখ টাকা। যেখানে রয়েছেন নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার ও সোবহানা মোস্তারি। তবে তিন ফ্র্যাঞ্চাইজি হিসেবে কারা থাকছে তা নিয়ে থাকছে দর্শকদের আগ্রহ।



ফেসবুকে আমরা