April 21, 2026, 8:16 pm
শিরোনাম :
গলাচিপায় ভোক্তা অধিকার ও র‍্যাবের যৌথ অভিযান: দুই প্রতিষ্ঠানকে জরিমানা ভাইয়ের লোক’ পরিচয়ে দাপট দেখিয়ে লাইনে না দাঁড়িয়ে তেল নেওয়ার চেষ্টা, বাধা দেওয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ জবি ছাত্রদল নেতা হিমেলসহ নেতাকর্মীদের বিরুদ্ধে পটুয়াখালীতে কোস্ট গার্ড ও কাস্টমসের যৌথ অভিযান: বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ মুগদা থানা এলাকায় কিশোর গ্যাং, মাদক, জুয়া ও দেহব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থানের দাবি। গণপূর্তে বদলী বাণিজ্যের অভিযোগ: তত্ত্বাবধায়ক প্রকৌশলী সারোয়ার জাহান দুদকের তদন্তে পটুয়াখালীতে ৭৭ কেন্দ্রে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা: অংশ নিচ্ছে ২৫,২৩০ পরীক্ষার্থী, সব কেন্দ্রে সিসি ক্যামেরা মুগদায় মাদকবিরোধী অভিযানে সেচ্ছাসেবক দলের দুই নেতা আহত মুগদা থানার ওসির আহ্বান: মাদক, জুয়া ও কিশোর গ্যাং দমনে জনগণের সহযোগিতা চাইলেন শ্রীপুর ইউনিয়ন বায়তুশ শরফ লহরী জব্বারিয়া দাখিল মাদ্রাসা ২০২৬এর পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান চৌদ্দগ্রামে ইউপি সদস্যের হুমকি-হামলার ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন পুলিশ পরিবারের সদস্যরা।

কেরানীগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা

ঢাকার কেরানীগঞ্জে সড়ক ও সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

আজ রোববার (৮ মার্চ) উপজেলার কদমতলী ও আগানগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় সড়ক ও সরকারি জায়গা দখল করে বিভিন্ন অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছিল। এতে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। জনস্বার্থে এসব অবৈধ স্থাপনা অপসারণে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক বলেন, “দীর্ঘদিন ধরে সড়ক ও সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছিল। এতে সাধারণ মানুষের চলাচলে সমস্যা সৃষ্টি হচ্ছিল। সরকারি জমি ও সড়ক দখলমুক্ত রাখতে প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।”

অভিযানে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া, দক্ষিণ কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

এ সময় ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী উপস্থিত ছিলেন। তিনি বলেন, দখলবাজ ও টেন্ডারবাজ—দলীয় পরিচয় যাই হোক না কেন, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।

অভিযান চলাকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, বিএনপির সদস্য মাহবুব আলম মামুনসহ স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের উচ্ছেদ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



ফেসবুকে আমরা