April 21, 2026, 8:16 pm
শিরোনাম :
গলাচিপায় ভোক্তা অধিকার ও র‍্যাবের যৌথ অভিযান: দুই প্রতিষ্ঠানকে জরিমানা ভাইয়ের লোক’ পরিচয়ে দাপট দেখিয়ে লাইনে না দাঁড়িয়ে তেল নেওয়ার চেষ্টা, বাধা দেওয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ জবি ছাত্রদল নেতা হিমেলসহ নেতাকর্মীদের বিরুদ্ধে পটুয়াখালীতে কোস্ট গার্ড ও কাস্টমসের যৌথ অভিযান: বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ মুগদা থানা এলাকায় কিশোর গ্যাং, মাদক, জুয়া ও দেহব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থানের দাবি। গণপূর্তে বদলী বাণিজ্যের অভিযোগ: তত্ত্বাবধায়ক প্রকৌশলী সারোয়ার জাহান দুদকের তদন্তে পটুয়াখালীতে ৭৭ কেন্দ্রে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা: অংশ নিচ্ছে ২৫,২৩০ পরীক্ষার্থী, সব কেন্দ্রে সিসি ক্যামেরা মুগদায় মাদকবিরোধী অভিযানে সেচ্ছাসেবক দলের দুই নেতা আহত মুগদা থানার ওসির আহ্বান: মাদক, জুয়া ও কিশোর গ্যাং দমনে জনগণের সহযোগিতা চাইলেন শ্রীপুর ইউনিয়ন বায়তুশ শরফ লহরী জব্বারিয়া দাখিল মাদ্রাসা ২০২৬এর পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান চৌদ্দগ্রামে ইউপি সদস্যের হুমকি-হামলার ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন পুলিশ পরিবারের সদস্যরা।

সুফি ঐক্যের আহ্বানে রাজধানীতে পীর-মাশায়েখদের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক

দেশের সুফি তরিকার মধ্যে পারস্পরিক ঐক্য জোরদারের আহ্বানে রবিবার রাজধানীতে পীর-মাশায়েখ ও সুফি সাধকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মোহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী ইমাম প্রফেসর ড. কুদরত এ খোদা হুজুরের নিমন্ত্রণে আয়োজিত এ মাহফিলে দেশ-বিদেশের পাঁচ শতাধিক পীর-মাশায়েখ, সুফি সাধক, ইসলামী গবেষক ও তরিকতপন্থি গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

অনুষ্ঠানে আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, সুফিবাদের মূল শিক্ষা হলো ভালোবাসা, সহনশীলতা ও মানবকল্যাণ। এই আদর্শকে সামনে রেখে দেশের বিভিন্ন তরিকার অনুসারীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য জোরদার করা সময়ের দাবি। ইমাম প্রফেসর ড. কুদরত এ খোদা হুজুর বলেন, সুফি পরিমণ্ডলের বিভক্ত অবস্থান দূর করে একটি সমন্বিত অবস্থান তৈরি করা গেলে সমাজে শান্তি, সহমর্মিতা ও নৈতিকতার বার্তা আরও শক্তভাবে ছড়িয়ে দেওয়া সম্ভব হবে।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সাইফিয়া দরবার শরীফের হযরত মাওলানা আতায়ে রাব্বী সিদ্দিকী আস-সাইফী, ভারতের আজমির শরীফের ওয়ালী মঞ্জিলের হাজী সৈয়দ ওয়াসিম উদ্দিন চিশতী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমিরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান, মোহাম্মাদিয়া দরবার শরীফের ড. মোহাম্মদ আহসানুল হাদী, সুপ্রিম কোর্টের বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম, বাংলাদেশ ইমামিয়া উলামা সোসাইটির ড. এম আব্দুল কুদ্দুস বাদশা, কলকাতার মেহেদীবাগ দরবার শরীফের মোহাম্মদ গোলাম মোস্তফা ভুইয়া আল ওয়াইসী, গড়পাড়া ইমামবাড়ি দরবার শরীফের পীর সাহেব তাজিনুর রহমান, বকশি বাজার খানকা শরীফের শাহ সূফী সৈয়দ আনোয়ার মোবারকি আল কাদরী, নুরে হক দরবার শরীফের আল্লামা হানিফ নূরী, সুরেশ্বর দরবার শরীফের ড. সৈয়দ শাহ সূফী মুক্তাদির নূরী আল সুরেশ্বরী প্রমুখ।



ফেসবুকে আমরা