April 21, 2026, 8:13 pm
শিরোনাম :
গলাচিপায় ভোক্তা অধিকার ও র‍্যাবের যৌথ অভিযান: দুই প্রতিষ্ঠানকে জরিমানা ভাইয়ের লোক’ পরিচয়ে দাপট দেখিয়ে লাইনে না দাঁড়িয়ে তেল নেওয়ার চেষ্টা, বাধা দেওয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ জবি ছাত্রদল নেতা হিমেলসহ নেতাকর্মীদের বিরুদ্ধে পটুয়াখালীতে কোস্ট গার্ড ও কাস্টমসের যৌথ অভিযান: বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ মুগদা থানা এলাকায় কিশোর গ্যাং, মাদক, জুয়া ও দেহব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থানের দাবি। গণপূর্তে বদলী বাণিজ্যের অভিযোগ: তত্ত্বাবধায়ক প্রকৌশলী সারোয়ার জাহান দুদকের তদন্তে পটুয়াখালীতে ৭৭ কেন্দ্রে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা: অংশ নিচ্ছে ২৫,২৩০ পরীক্ষার্থী, সব কেন্দ্রে সিসি ক্যামেরা মুগদায় মাদকবিরোধী অভিযানে সেচ্ছাসেবক দলের দুই নেতা আহত মুগদা থানার ওসির আহ্বান: মাদক, জুয়া ও কিশোর গ্যাং দমনে জনগণের সহযোগিতা চাইলেন শ্রীপুর ইউনিয়ন বায়তুশ শরফ লহরী জব্বারিয়া দাখিল মাদ্রাসা ২০২৬এর পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান চৌদ্দগ্রামে ইউপি সদস্যের হুমকি-হামলার ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন পুলিশ পরিবারের সদস্যরা।

দৈনিক সময় বার্তার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রিয়া চৌধুরী ক্রাইম রিপোর্টার

রাজধানীর মতিঝিল নাহার ম্যানশনে সাংবাদিক ও গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিদের মিলনমেলায় পরিণত হয়েছিল দৈনিক সময় বার্তার উদ্যোগে আয়োজিত এক আন্তরিক ইফতার মাহফিল। উক্ত দোয়া ও ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন দৈনিক সময় বার্তার প্রকাশক ও সম্পাদক নুরুল ইসলাম রকি। এছাড়াও পবিত্র রমজান মাসের তাৎপর্য ও ভ্রাতৃত্ববোধকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, প্রকাশক ও সাংবাদিক নেতৃবৃন্দ অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সহমর্মিতা ও পারস্পরিক সৌহার্দ্যের শিক্ষা দেয়। গণমাধ্যমকর্মীদের মধ্যেও এই মূল্যবোধকে আরও শক্তিশালী করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা বলেন, সাংবাদিকতা পেশা যেমন দায়িত্বশীল, তেমনি পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যও এই পেশার অন্যতম শক্তি।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক ফরিদ খাঁন,আধুনিক সংবাদ পত্রিকার প্রকাশক ও ন্যাশনাল প্রেস সোসাইটির চেয়ারম্যান মোঃ মাহবুবুল ইসলাম, দৈনিক সবুজ বাংলাদেশের প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ মাসুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য রাজু আহমেদ, দৈনিক গণতদন্তের প্রধান সম্পাদক এম এইচ মুন্না, দৈনিক আমাদের কলম সম্পাদক মোঃ আব্দুস সবুর রবিন,জনকথার সম্পাদক আহসানুল্লাহ আহসান, বাংলাদেশ পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের চেয়ারম্যান এইচ এম হাসান আল মামুন, আজকের বাংলার ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম, সত্যর কণ্ঠের সম্পাদক মাসুম পারভেজসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ও সাংবাদিক নেতৃবৃন্দ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক সময় বার্তার বার্তা সম্পাদক শামীম এবং পত্রিকাটির নিজস্ব প্রতিনিধি প্রিয়া চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবাই একসাথে ইফতার করেন। পুরো আয়োজনটি ছিল সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে ভরপুর, যেখানে সাংবাদিকদের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।



ফেসবুকে আমরা