April 21, 2026, 6:44 pm
শিরোনাম :
গলাচিপায় ভোক্তা অধিকার ও র‍্যাবের যৌথ অভিযান: দুই প্রতিষ্ঠানকে জরিমানা ভাইয়ের লোক’ পরিচয়ে দাপট দেখিয়ে লাইনে না দাঁড়িয়ে তেল নেওয়ার চেষ্টা, বাধা দেওয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ জবি ছাত্রদল নেতা হিমেলসহ নেতাকর্মীদের বিরুদ্ধে পটুয়াখালীতে কোস্ট গার্ড ও কাস্টমসের যৌথ অভিযান: বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ মুগদা থানা এলাকায় কিশোর গ্যাং, মাদক, জুয়া ও দেহব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থানের দাবি। গণপূর্তে বদলী বাণিজ্যের অভিযোগ: তত্ত্বাবধায়ক প্রকৌশলী সারোয়ার জাহান দুদকের তদন্তে পটুয়াখালীতে ৭৭ কেন্দ্রে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা: অংশ নিচ্ছে ২৫,২৩০ পরীক্ষার্থী, সব কেন্দ্রে সিসি ক্যামেরা মুগদায় মাদকবিরোধী অভিযানে সেচ্ছাসেবক দলের দুই নেতা আহত মুগদা থানার ওসির আহ্বান: মাদক, জুয়া ও কিশোর গ্যাং দমনে জনগণের সহযোগিতা চাইলেন শ্রীপুর ইউনিয়ন বায়তুশ শরফ লহরী জব্বারিয়া দাখিল মাদ্রাসা ২০২৬এর পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান চৌদ্দগ্রামে ইউপি সদস্যের হুমকি-হামলার ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন পুলিশ পরিবারের সদস্যরা।

বাংলাদেশ সাংবাদিক এলায়েন্সের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জাহিদুল আলম

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ সাংবাদিক অ্যালায়েন্স (বিজেএ)’র উদ্যোগে রাজধানীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) রাজধানীর লালবাগ কেল্লার সামনে অবস্থিত ওয়াটার গার্ডেন রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হামিদুর রহমান হামিদ।এছাড়াও উপস্থিত ছিলেন লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াসিন আলীসহ,বিভিন্ন টিভি,প্রিন্ট এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।আরো উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

বাংলাদেশ সাংবাদিক অ্যালায়েন্সের সভাপতি কাজী আব্দুস সামাদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন।

সাংবাদিকরা সমাজের দর্পণ। প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সালাম বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। দেশের উন্নয়ন, জনস্বার্থ ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তিনি বলেন, “রমজান শেষে সিটি কর্পোরেশনের নির্বাচন সামনে রয়েছে। নির্বাচনে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে সাংবাদিকদের সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। ”গণমাধ্যম দেশের বাস্তবতা তুলে ধরে এ সময় মিডিয়া পার্টনার “বর্তমান সময়ের বাংলাদেশ” প্রশংসা করে সত্য ও ন্যায়ের পথে এগিয়ে যাওয়া প্রত্যায় ব্যক্ত করেন হামিদুর রহমান হামিদ বলেন, সাংবাদিকরা দেশের বাস্তব চিত্র জনগণের সামনে তুলে ধরেন। সমাজের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের ধারাকে সামনে আনতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, “দেশ ও জনগণের কল্যাণে সাংবাদিকরা দায়িত্বশীল ভূমিকা পালন করলে সমাজ আরও এগিয়ে যাবে।”

অনুষ্ঠানে বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন। পাশাপাশি সাংবাদিক সমাজের ঐক্য, পেশাগত মর্যাদা ও নৈতিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। ইফতার মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।



ফেসবুকে আমরা