April 19, 2026, 3:03 am
শিরোনাম :
মুগদা থানা এলাকায় অটো রিকশা গ্যারেজে চলছে অবৈধ বিদ্যুৎ রাজধানীর মুগদা, মান্ডা ও মানিকনগর এলাকায় আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, মাদক বাণিজ্য ও জুয়ার আসর। বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ পটুয়াখালী জেলা পরিষদের প্রধান সহকারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: কঠোর শাস্তির দাবি সিরাজদিখানে মোহাম্মাদীয়া দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পটুয়াখালীতে এলজিইডি প্রধান প্রকৌশলীর শুভাগমন উপলক্ষে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদক থেকে দূরে রাখতে ব্যতিক্রমী উদ্যোগ চৌদ্দগ্রামে তরুনদের মাঝে শতাধিক ফুটবল বিতরণ “মুগদায় মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে একা লড়ছেন সাংবাদিক প্রিয়া চৌধুরী” সিরাজদিখানে হাজী আবুবকর সিদ্দিক আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পটুয়াখালীতে এলপিজি দামে আগুন রান্নাঘরে ফিরছে লাকড়ির চুলা

ডিএমপি কমিশনার সাজ্জাত আলীর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

আমাদের কলম অনলাইন ডেস্ক

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার।

গতকাল রোববার সাজ্জাত আলীর নিয়োগ বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। যদিও এর আগেই শেখ মো. সাজ্জাত আলী ডিএমপি কমিশনারের পদ থেকে পদত্যাগপত্র জমা দেন। গতকাল রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মো. গোলাম রব্বানী।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৪ সালের ২০ নভেম্বর প্রজ্ঞাপন মূলে ডিএমপি পুলিশ কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা শেখ মো. সাজ্জাত আলীর নিয়োগের অবশিষ্ট মেয়াদ তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে বাতিল করা হলো। ২০২৪ সালের ২০ নভেম্বর সাজ্জাত আলীকে দুই বছরের জন্য চুক্তিতে নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার। গত ২৫ ফেব্রুয়ারি তিনি ‘ব্যক্তিগত’ ও ‘পারিবারিক’ কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন। ডিএমপির কমিশনার হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি পুলিশ সংস্কার কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

গত ২৫ ফেব্রুয়ারি পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন বলা হয়, ডিএমপি কমিশনার হিসেবে নতুন কাউকে নিয়োগ না দেওয়া পর্যন্ত অতিরিক্ত কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার ডিএমপি কমিশনারের দায়িত্ব পালন করবেন। গত বছরের ৭ জানুয়ারি পুলিশের বিশেষ শাখা (এসবি) থেকে সরওয়ারকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়। এরপর তাঁকে ডিএমপির ট্রাফিক বিভাগের প্রধান করা হয়। গত ১১ আগস্ট অতিরিক্ত আইজিপি (সুপারনিউমারারি) হিসেবে পদোন্নতি পান তিনি। এর আগের দিন গত ২৪ ফেব্রুয়ারি আলী হোসেন ফকিরকে আইজিপি হিসেবে নিয়োগ দেয় সরকার। আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদ থেকে পদোন্নতি দিয়ে তাঁকে আইজিপি করা হয়েছে। ওই দিন পুলিশের আইজিপি বাহারুল আলমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে সরকার। চুক্তি অনুযায়ী তাঁর মেয়াদ ছিল আরও প্রায় ৯ মাস।



ফেসবুকে আমরা