April 21, 2026, 11:05 am
শিরোনাম :
পটুয়াখালীতে ৭৭ কেন্দ্রে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা: অংশ নিচ্ছে ২৫,২৩০ পরীক্ষার্থী, সব কেন্দ্রে সিসি ক্যামেরা মুগদায় মাদকবিরোধী অভিযানে সেচ্ছাসেবক দলের দুই নেতা আহত মুগদা থানার ওসির আহ্বান: মাদক, জুয়া ও কিশোর গ্যাং দমনে জনগণের সহযোগিতা চাইলেন শ্রীপুর ইউনিয়ন বায়তুশ শরফ লহরী জব্বারিয়া দাখিল মাদ্রাসা ২০২৬এর পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান চৌদ্দগ্রামে ইউপি সদস্যের হুমকি-হামলার ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন পুলিশ পরিবারের সদস্যরা। বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলা কাজিরা থানার ১৫ নং আদর্শ নগর ইউনিয়নের ২নং ওয়ার্ডে মেম্বার পদে লরবেন আরিফ হোসেন বাড়ি ।  কোনাবাড়ীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ তাণ্ডব ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, নগদ টাকা লুটের অভিযোগে এলাকায় চাঞ্চল্য চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত মুগদা থানা এলাকায় অটো রিকশা গ্যারেজে চলছে অবৈধ বিদ্যুৎ রাজধানীর মুগদা, মান্ডা ও মানিকনগর এলাকায় আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, মাদক বাণিজ্য ও জুয়ার আসর।

উত্তরায় জুলাই রেবেলসের ২ সদস্যকে কুপিয়ে জখম

আমাদের কলম অনলাইন ডেস্ক

রাজধানীর উত্তরা পাবলিক কলেজের পাশে জুলাই রেবেলস সংগঠনের কার্যালয়ে হামলা চালিয়ে দুজনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আহতরা হলেন- জুলাই রেবেলসের সদস্য রেজোয়ান ও ইয়াছিন।  শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে রেজোয়ানকে উত্তরা ইউএসবি স্পেশালাইজড হাসপাতাল ও ইয়াছিনকে কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে জুলাই রেবেলসের সহসংগঠক শাহরিয়ার পারভেজ বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে উত্তরা বিএনএস সেন্টারের সামনে আমাদের সংগঠনের পক্ষ থেকে মানববন্ধন করা হয়। এতে ক্ষীপ্ত হয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন শ্রমিক লীগের উত্তরা পূর্ব থানা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন দলবল নিয়ে জুলাই রেবেলস সংগঠনের কার্যালয়ে হামলা চালায়। সংগঠনের সংগঠক সাইফুল ইসলামকে টার্গেট করে এ হামলা চালায় তারা। এ সময় সাইফুল ইসলামকে কার্যালয়ে না পেয়ে সদস্য রেজোয়ান ও ইয়াছিনকে এলাপাতাড়ি কোপানো হয়।ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) শাহরিয়ার আলী বলেন, রেজোয়ান নামে জুলাই রেবেলস সংগঠনের এক সদস্য আহত হয়ে ইউএসবি হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানতে পেরেছি।  তিনি আরও বলেন, উত্তরা ৮ নম্বর ও ৬ নম্বর সেক্টরের মাঝামাঝি রেললাইনের পাশে কার্যালয়টি অবস্থিত। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। এ হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।



ফেসবুকে আমরা