জাহিদুল আলম
রাজধানীর মানিক নগর মডেল হাই স্কুলে ৭ নং ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬” সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং শিশু-কিশোরদের সংক্রামক রোগ থেকে সুরক্ষিত রাখতে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশিদ হাবিব। তিনি রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, হাম ও রুবেলার মতো প্রতিরোধযোগ্য রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক স্বাস্থ্য উদ্যোগকে সময়োপযোগী ও জনকল্যাণমূলক উল্লেখ করে এ ধরনের কার্যক্রমকে আরও বিস্তৃত করার আহ্বান জানান।
ক্যাম্পেইনে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক সাড়া দেখা যায়। স্বাস্থ্যকর্মীরা নির্ধারিত বয়সসীমার আওতাভুক্ত শিশুদের টিকা প্রদান করেন এবং টিকার গুরুত্ব সম্পর্কে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেন।
আয়োজকরা জানান, ৭ নং ওয়ার্ড ছাত্রদলের এই উদ্যোগ সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নেওয়া হয়েছে। ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য ও জনসেবামূলক কার্যক্রমে তারা আরও সক্রিয় ভূমিকা রাখবে।
স্থানীয়রা এই কর্মসূচিকে ইতিবাচক উদ্যোগ হিসেবে স্বাগত জানিয়ে বলেন, তরুণদের এমন জনসেবামূলক কর্মকাণ্ড সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।