August 4, 2026, 4:36 pm
শিরোনাম :
প্রশ্ন করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ গণপূর্তের প্রকৌশলীর বিরুদ্ধে বাংলাদেশে বিনিয়োগ মানেই ৩০০ কোটির বাজারে প্রবেশের সুযোগ : ববি হাজ্জাজ রাজউকের মোবাইল কোর্টে ২১ ভবনে অভিযান, ৩৩টি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন হচ্ছে ৫ আগস্ট পটুয়াখালী‌তে এবার এইচএস‌সির খাতা দেখ‌ছে শিক্ষার্থীরা ১৬০৯ কোটি টাকার এক্সেল লোড প্রকল্প ‘লাইফ সাপোর্টে’ সাত বছরেও কেনা হয়নি মূল যন্ত্র, অর্ধেকের কম বাস্তবায়নে ঝুঁকিতে মহাসড়ক সুরক্ষা ‘৩% দুলাল’ বিতর্কে এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহসানুজ্জামান: দুর্নীতি, কমিশন বাণিজ্য ও রাজনৈতিক প্রভাবের অভিযোগে প্রশ্নের মুখে মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা

মাদক ও ইভটিজিং প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এমপির

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির বলেছেন, মাদক ও ইভটিজিং বর্তমানে সমাজের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। গ্রাম থেকে শহর—সবখানেই মাদকের ভয়াবহ বিস্তার ঘটেছে। এ পরিস্থিতি মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

শনিবার বিকেলে ঘিওর উপজেলার বরটিয়া ইউনিয়নের শ্রীবাড়ী চৌরাস্তা মোড়ে আয়োজিত সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিং ও মাদক প্রতিরোধে জনসচেতনতামূলক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এস এ জিন্নাহ কবির বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফায় কৃষকের ভাগ্যোন্নয়ন, বেকারত্ব দূরীকরণ এবং মাদকমুক্ত বাংলাদেশ গঠনের বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। সমাজকে মাদক, ইভটিজিং ও চাঁদাবাজিমুক্ত রাখতে আমরা কাজ করে যাবো।”

তিনি জানান, তার নির্বাচনী এলাকাকে মাদক, ইভটিজিং ও চাঁদাবাজিমুক্ত রাখতে জীবন বাজি রেখে কাজ করবেন এবং প্রতিটি এলাকায় সচেতনতামূলক সমাবেশ আয়োজন করা হবে।

জাগো বাংলা ইয়ুথ সোসাইটি ও শ্রীবাড়ী একতা জনকল্যাণ যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন আয়ুব আলী বকুল।

এ সময় উপস্থিত ছিলেন ঘিওর থানার অফিসার ইনচার্জ মীর মাহবুব, জেলা যুবদলের সাবেক সভাপতি মাকসুদুর রহমান মুকুল, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মানিকুজ্জামান, সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী মিস্টার, অ্যাডভোকেট আব্দুল আলিম মনোয়ারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।



ফেসবুকে আমরা