August 4, 2026, 3:45 pm
শিরোনাম :
প্রশ্ন করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ গণপূর্তের প্রকৌশলীর বিরুদ্ধে বাংলাদেশে বিনিয়োগ মানেই ৩০০ কোটির বাজারে প্রবেশের সুযোগ : ববি হাজ্জাজ রাজউকের মোবাইল কোর্টে ২১ ভবনে অভিযান, ৩৩টি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন হচ্ছে ৫ আগস্ট পটুয়াখালী‌তে এবার এইচএস‌সির খাতা দেখ‌ছে শিক্ষার্থীরা ১৬০৯ কোটি টাকার এক্সেল লোড প্রকল্প ‘লাইফ সাপোর্টে’ সাত বছরেও কেনা হয়নি মূল যন্ত্র, অর্ধেকের কম বাস্তবায়নে ঝুঁকিতে মহাসড়ক সুরক্ষা ‘৩% দুলাল’ বিতর্কে এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহসানুজ্জামান: দুর্নীতি, কমিশন বাণিজ্য ও রাজনৈতিক প্রভাবের অভিযোগে প্রশ্নের মুখে মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা

পটুয়াখালীতে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত: মানবিক সেবায় ব্রতী হওয়ার আহ্বান

অপূর্ব সরকার, পটুয়াখালী প্রতিনিধি:

 

অপূর্ব সরকার, পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস। আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পটুয়াখালী ইউনিটের যৌথ উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।

কর্মসূচির শুরুতে সকালে সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য ৱ্যালি বের করা হয়। ৱ্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়। উল্লেখ্য যে, প্রতি বছর ৮ মে এই আন্দোলনের প্রতিষ্ঠাতা জঁ হেনরি ডুনান্টের জন্মদিন স্মরণে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়। ১৮৬৩ সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটি বর্তমানে বিশ্বের বৃহত্তম মানবিক নেটওয়ার্ক হিসেবে স্বীকৃত। বাংলাদেশে ১৯৭৩ সালে রাষ্ট্রপতির অধ্যাদেশ অনুযায়ী এই কার্যক্রম শুরু হয়, যা বর্তমানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হিসেবে দেশের প্রতিটি প্রান্তে সেবা পৌঁছে দিচ্ছে। মানবিকতা, নিরপেক্ষতা ও স্বেচ্ছামূলক সেবার মূলমন্ত্রকে ধারণ করে পটুয়াখালীর এই আয়োজনে বক্তারা নতুন প্রজন্মকে মানবিক কাজে আরও বেশি উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ আবু ইউসুফ, সিভিল সার্জন ডা. খালেদুর রহমান মিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক হাওলাদার এবং জেলা শিক্ষা অফিসার মজিবুর রহমান। অনুষ্ঠানে আরও অংশ নেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পটুয়াখালী ইউনিটের সাধারণ সম্পাদক সৈয়দ হাফিজুর রহমান হিরা ও জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফসহ যুব রেড ক্রিসেন্ট ও ইউনিটের আজীবন সদস্যরা।

আলোচনা সভায় বক্তারা আর্তমানবতার সেবায় রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের গৌরবময় ইতিহাস ও বর্তমান ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, দুর্যোগ মোকাবিলা ও জনকল্যাণে পটুয়াখালী ইউনিটের স্বেচ্ছাসেবীরা সবসময় নিবেদিতপ্রাণ। বিশেষ করে উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন রক্ষায় এই সংস্থার অবদান অনস্বীকার্য।



ফেসবুকে আমরা