August 4, 2026, 6:51 pm
শিরোনাম :
প্রশ্ন করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ গণপূর্তের প্রকৌশলীর বিরুদ্ধে বাংলাদেশে বিনিয়োগ মানেই ৩০০ কোটির বাজারে প্রবেশের সুযোগ : ববি হাজ্জাজ রাজউকের মোবাইল কোর্টে ২১ ভবনে অভিযান, ৩৩টি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন হচ্ছে ৫ আগস্ট পটুয়াখালী‌তে এবার এইচএস‌সির খাতা দেখ‌ছে শিক্ষার্থীরা ১৬০৯ কোটি টাকার এক্সেল লোড প্রকল্প ‘লাইফ সাপোর্টে’ সাত বছরেও কেনা হয়নি মূল যন্ত্র, অর্ধেকের কম বাস্তবায়নে ঝুঁকিতে মহাসড়ক সুরক্ষা ‘৩% দুলাল’ বিতর্কে এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহসানুজ্জামান: দুর্নীতি, কমিশন বাণিজ্য ও রাজনৈতিক প্রভাবের অভিযোগে প্রশ্নের মুখে মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা

পটুয়াখালীতে চিকিৎসকদের মানববন্ধন: ডা. নাসিরের ওপর হামলার বিচার ও স্বাস্থ্য সুরক্ষা আইনের দাবি

অপূর্ব সরকার, পটুয়াখালী প্রতিনিধি:

 

অপূর্ব সরকার, পটুয়াখালী প্রতিনিধি:

শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক ডা. নাসির ইসলামের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদ এবং অনতিবিলম্বে ‘স্বাস্থ্য সুরক্ষা আইন’ প্রণয়নের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুর ১২টায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আয়োজিত এই কর্মসূচিতে প্রতিষ্ঠানের সর্বস্তরের চিকিৎসক, শিক্ষার্থী, নার্স এবং কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
ডা. জিয়াউল হাসান শরীফের সঞ্চালনায় অনুষ্ঠিত এই প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন পটুয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মনিরুজ্জামান শাহিন। সভায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ ডা. এফ এম আতিকুর রহমান আতিক, ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলরুবা ইয়াসমিন লিজা, ডা. জান্নাতুল ফেরদৌস রোদেশী, ডা. নাবলা সিদ্দিকা, ডা. ফয়সাল হোসেন ও ডা. আবুবকর সিদ্দিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা ডা. নাসির ইসলামের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জামের অভাব এবং প্রতিকূল পরিবেশের মধ্যেও চিকিৎসকরা নিরবচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছেন। অথচ হাসপাতালে আইসিইউ (ICU), সিসিইউ (CCU)-সহ মুমূর্ষু রোগীর চিকিৎসার প্রয়োজনীয় যন্ত্রপাতির তীব্র সংকট থাকায় প্রায়ই সেবা প্রদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।
তারা অভিযোগ করেন, কর্মক্ষেত্রে চিকিৎসকদের ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় প্রতিনিয়ত তারা সহিংসতার শিকার হচ্ছেন। এ সময় তারা চিকিৎসকদের পেশাগত নিরাপত্তা ও সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করতে অনতিবিলম্বে ‘স্বাস্থ্য সুরক্ষা আইন’ প্রণয়ন ও বাস্তবায়নের জন্য সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি জোর দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।



ফেসবুকে আমরা